চাকরিহারা ঐক্য মঞ্চের ডাকা সোমবারের ‘নবান্ন অভিযান’ স্থগিত রাখার ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার বঞ্চিত চাকরি প্রার্থীদের ঢাকা নবান্ন অভিযান স্থগিত রইল। শনিবার বঞ্চিত চাকরিহারাদের যে সংগঠনগুলো এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তাদের পক্ষে ঐক্য মঞ্চের নেতা আশিস খামরুই সোমবার নবান্ন অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করেন। ঐক্য মঞ্চের পক্ষ থেকে কলকাতা পুলিশ ও হাওড়া প্রশাসনকে চিঠি দিয়ে নবান্ন অভিযান(Nabanna Avijan) স্থগিতের কথা জানানো হয়। শুক্রবার ভবানী ভবন লালবাজার এবং হাওড়া পুলিশ কমিশনারেটের শীর্ষ-কর্তাদের সঙ্গে চাকরি হারা ঐক্য মঞ্চের নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে ঐক্যমঞ্চের নেতাদের প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় তাদের দাবি দাবা সরকারকে জানানো হবে। কথা বলা হবে মুখ্য সচিবের সঙ্গে। অতি দ্রুত তাদের সমস্যা সমাধান যাতে হয় সেই প্রচেষ্টা চালাবে পুলিশকর্তারা।

এরপরই শনিবার নবান্ন অভিযান স্থগিত রাখার কথা ঘোষণা করেন ঐক্য মঞ্চের নেতারা। চাকরিহারা ঐক্য মঞ্চের আহ্বায়ক আসিস খামরুই বলেন, পুলিশ আধিকারিকদের সঙ্গে বারবার বৈঠক হয়েছে। তারা নবান্ন অভিযান না করার অনুরোধ জানিয়েছেন। দাবিগুলি বিবেচনা করা হবে বলে কথা দিয়েছেন। পুলিশকর্তারা সময় চেয়েছেন। এছাড়া বেশ কিছু জায়গায় নানা ধরনের ঘটনা ঘটছে। রাজ্যপাল সেখানে যাচ্ছেন। পরিস্থিতি সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি হোক তা কেউই চায় না। তাই নবান্ন অভিযান সোমবারের সচিত্র রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঐক্য মঞ্চের আরেকটি সূত্র জানিয়েছে, শুক্রবার পুলিশের শিশু অধিকারীদের সঙ্গে বৈঠকের পর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নেতারা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেয় যে আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখা হচ্ছে।

তবে বাতিল করা হচ্ছে না। একুশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নে থাকবেন না। ঐদিন তিনি শালবনিতে যাবেন। যেদিন মুখ্যমন্ত্রী নবান্নে থাকবেন সেদিনই নবান্ন অভিযান হবে বলে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে। ঐক্য মঞ্চের পক্ষ থেকে শুভ দ্বীপ ভৌমিক জানিয়েছেন রবিবার সাংবাদিক সম্মেলন করে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ইতিমধ্যে চাকরি হারারা মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছে। যদি মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে সমাধানের সূত্র না বেরোয় তাহলে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সুপ্রিম কোর্টের রায়ে ২৬,০০০ শিক্ষক এবং শিক্ষা কর্মীর চাকরি বাতিল হয়। এদের মধ্যে একাংশের সঙ্গে মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামে বৈঠকে বসেন। এরপর চারটি হারাদের মধ্যে থেকে ১৫ ই এপ্রিলের মধ্যে বৈঠকের দাবি করা হয় মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক না হলে তারা নবান্ন অভিযান করবেন বলে হুঁশিয়ারি দেন। এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ। এর আগে নবান্ন অভিযান করেছিল তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে। তবে ঐক্য মঞ্চ নবান্ন অভিযান স্থগিত রাখায় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আপাতত তা মেনে নিয়ে সোমবারের কর্মসূচি থেকে সরে দাঁড়ালো।

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো

সকাল শুরু হচ্ছে তাড়াহুড়োয়? যোগব্যায়ামের এই সহজ রুটিনে বাড়তে পারে এনার্জি

শুক্র-শনির মিলনে নবপঞ্চম যোগের সৃষ্টি, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

চন্দ্র-কেতুর মিলনে কাল সর্প যোগ, আগামী ১৪ দিন জীবন তছনছ হয়ে যাবে ৪ রাশির জাতকদের

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে