২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনের শীর্ষ পদে ২৫ বছর পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক যাত্রার রজতজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। আজ বুধবার (৭ অক্টোবর) কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘সেবা জ্যোতি যাত্রা’র সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই উপলক্ষে নেতাজি ইন্ডোরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব। অনুষ্ঠানের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীকে প্রশংসায় ভরিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেকে কখনও শুধু ‘প্রধানমন্ত্রী’ হিসেবে দেখেন না। বরং ‘প্রধান সেবক’ হিসেবেই নিজের পরিচয় দিতে পছন্দ করেন। সেই ভাবনা থেকেই তিনি দায়িত্ব পালন করেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, নরেন্দ্র মোদির কাজের ধরন এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা তাঁদের কাছে অনুপ্রেরণার। প্রধানমন্ত্রীর ২৫ বছরের প্রশাসনিক যাত্রা উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে তাঁর কর্মকাণ্ড ও সাফল্যকে তুলে ধরা হচ্ছে।

আরও পড়ুন: চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ঘটনা

বুধবারের অনুষ্ঠান ঘিরে নেতাজি ইন্ডোরে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রীর বকতব্য দেখার পাশাপাশি তাঁর প্রশাসনিক জীবনের দীর্ঘ পথচলার বিভিন্ন দিকও তুলে ধরা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর পূর্তিকে কেন্দ্র করে আগামী দিনেও রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি হওয়ার কথা রয়েছে।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর

‘ফ্রান্সকে ইসলামের নিয়ন্ত্রণে আনার চেষ্টা’, ছাত্র বিক্ষোভ নিয়ে বিস্ফোরক ট্রাম্প