চতুর্থী থেকেই নবান্নে চালু বিশেষ কন্ট্রোল রুম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাস ঘুরলেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ফলে খুশির অন্ত নেই বাঙালির। এখন থেকেই ঠিক করা হয়ে গিয়েছে পুজোর দিনগুলির পরিকল্পনা। কলকাতার দুর্গাপুজো বিশ্বখ্যাত। পুজোর দিনগুলিতে রাস্তায় অগণিত মানুষের ভিড় থাকে চোখে পড়ার মোট। ফলে নিরাপত্তা রক্ষার্থে বাড়তি উদ্যোগ নেয় রাজ্য। এবছর দুর্গাপুজোর চতুর্থী থেকেই নবান্নে চালু হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম।  চতুর্থী থেকেই ২২১৪৩৫২৬ হেল্পলাইন নম্বরে ফোন করে মিলবে পরিষেবা।

উৎসবের মরশুমে কোন ঘটনা বা দুর্ঘটনা এড়াতে বিশেষ তৎপর রাজ্য। তাই চতুর্থী থেকেই চালু হয়ে যাবে বিশেষ কন্ট্রোল রুম। যেকোনও ঘটনা বা দুর্ঘটনার কথা জানানো যেতে পারে। ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে।

শুধু দুর্গাপুজো নয় প্রতিবছরের ন্যায় এবছরও কালীপুজোয় চালু থাকবে বিশেষ কন্ট্রোল রুম।  ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। এরপর ছট পুজো উপলক্ষে ১৯ ও ২০ নভেম্বর এই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে।

নবান্নে বিপর্যয় মোকাবিলা দফতরের ইমার্জেন্সি অপারেশন সেন্টারে এই কন্ট্রোলরুম খোলা হবে। এই দিনগুলিতে দু’টি শিফটে কন্ট্রোলরুমে কাজ হবে। সকাল ৮টা থেকে রাত ৮টা এবং রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত। প্রতিটি শিফটে একজন করে ডব্লুবিসিএস আধিকারিক কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবেন বলে খবর।

E20 প্রসঙ্গে গড়কড়িকে নিয়ে তৈরি ভুয়ো ভিডিও মেটাকে সরানোর নির্দেশ বম্বে হাইকোর্টের

ভোজ জমে ক্ষীর, বাড়িতে বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইল চিকেন ডাকবাংলো

নিরামিষে জমে যাবে দুপুরের ভোজ! বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচকলার কোফতা কারি

লিলুয়ায় গোপন ডেরায় পুলিশি হানা, বাজেয়াপ্ত কোটি টাকার মদ ও বিয়ারের বোতল

‘দ্য হান্ড্রেড’-এ ইতিহাস! ১০০ বলে ২৪১ রান করে রেকর্ড গড়ল সানরাইজার্স লিডস

বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে নাবালিকার সঙ্গে কুকীর্তি খুড়তুতো দাদার, চাঞ্চল্য এলাকায়

এসএসকেএমেই চোখের চিকিৎসা করাতে অভিষেককে নির্দেশ, রাজি না হওয়ায় মামলা খারিজ হাইকোর্টের

অস্ত্রের খোঁজে ‘পাথর সম্রাট’ টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে হানা STF-র

বাড়ছে না বাড়ি-গাড়ির ইএমআই, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখল RBI

ভোরেই শহরে নামল আঁধার! দক্ষিণবঙ্গজুড়ে তুমুল বৃষ্টি, জারি সতর্কতা

ফের ট্রাম্পকে হত্যার হত্যার ষড়যন্ত্র! মার্কিন প্রেসিডেন্টের গলফ ক্লাব থেকে যা উদ্ধার হল…

‘চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিলে মামলা খারিজ করুন,’ হাইকোর্টে আর্জি অভিষেকের

শুধু লাইনে দাঁড়িয়েই দর্শন! রাম মন্দিরে বন্ধ ভিআইপি পাসের ব্যবস্থা

জাতীয় সড়কে দুই লরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক চালকের , আহত আরও ১