চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুধুই কী পবন, নাকি তালিকায় আছে আরও, চিন্তায় বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি: সব কিছু ঠিক থাকলে সোম বিকালে শ্যামনগরে(Syamnagar) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাত ধরেই তৃণমূলে(TMC) পা রাখতে চলেছেন অর্জুন পুত্র পবন(Pawan Singh)। এই ফুল বদল যে ঠেকানো সম্ভব নয় সেটা কার্যত প্রকাশ্যে স্বীকারই করে নিচ্ছেন বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতারা। তবে তা নিয়ে তাঁদের চিন্তা খুব একটা নেই। চিন্তা তাঁদের আরও জন ২৫ বিধায়কদের নিয়ে, যারা যে কোনওদিন ফুল বদল করে নিতে পারেন। এই ২৫ বিধায়কের সঙ্গে ইতিমধ্যেই তৃণমূল নেতৃত্ব যে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন সেটা বঙ্গ বিজেপি নেতৃত্ব বেশ ভালই বুঝতে পেরেছেন। এদের ধরে রাখতে দলের তরফে বেশ কিছু পদও দেওয়া হয়েছে। কিন্তু তাতেও যে এদের দীর্ঘদিন ধরে রাখা যাবে না সেটা এখন বিলক্ষণ বুঝতে পারছেন তাঁরা। বরঞ্চ তাঁদের সন্দেহ এদিন উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার শ্যামনগরে এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক যে সভা করতে চলেছেন সেখানে অর্জুন সিংয়ের ছেলে তথা ভাটপাড়ার বিধায়ক পবন সিং একা তৃণমূলে যোগ দেবেন না। সঙ্গে আরও ২-৩ জন বিজেপি বিধায়ক থাকতে পারেন।

গত শনিবার পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী হলদিয়ায় সভা করতে গিয়েছিলেন অভিষেক। সেখান থেকেই তিনি জানিয়ে দেন, তৃণমূল দরজা খুলে দিলে বাংলাতে বিজেপি দলটাই উঠে যাবে। অভিষেকের এই দাবি যে নিছক চমকানো নয় সেটার ভালই আন্দাজ পেতে শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির নেতারা। সেই জল্পনা উস্কে তৃণমূল সাংসদ সৌগত রায় আবার জানিয়ে দিয়েছেন, ‘বেশ কয়েকজন বিজেপি নেতা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই তালিকায় আছেন সাংসদ, বিধায়ক অনেকেই। একটু নজর রাখুন, আগামী দিন কারা আসতে চলেছেন।’ বঙ্গ বিজেপি হিসাব জন ২৫ কী ৩০জন বিধায়ক এখন তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। আর তৃণমূল সূত্রে খবর, সবাইকে একসঙ্গে দলে নাও নেওয়া হতে পারে। তবে আগামী বছরের আগস্ট মাসের আগেই ওই সব বিধায়ককে দফায় দফায় দলে নিয়ে নেওয়া হবে। কারণ আগামী বছরের আগস্ট মাসে বাংলা থেকে রাজ্যসভার ৬টি আসন ফাঁকা হবে। কার্যকালের মেয়াদ শেষ হবে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী, সুস্মিতা দেব ও প্রদীপ ভট্টাচার্যের।

এই ৬জনের মধ্যে প্রথম ৫জনই তৃণমূল সাংসদ। প্রদীপবাবু কংগ্রেসের। খাতায় কলমে বিজেপির এখনও বিধায়ক সংখ্যা ৭৫। কিন্তু এদের মধ্যে ৫জন আগেই তৃণমূলে চলে এসেছেন। এদিন পবনও তৃণমূলে যোগ দিচ্ছেন। সেই হিসাবে বিজেপির হাতে থাকছেন ৬৯জন। কিন্তু আদতে বঙ্গ বিজেপির হাতে রয়েছেন মাত্র ৩০ থেকে ৩৫জন বিধায়ক। বাকিরা যোগাযোগ রেখে চলেছেন তৃণমূলের সঙ্গে। আগামী বছর রাজ্যসভার ৬টি আসনে যখন নির্বাচন হবে তখন আসন সংখ্যার হিসাবে বিজেপির ১টি আসনে জয় নিশ্চিত। কিন্তু সেই জয়ও আটকাতে ছক কষে ফেলেছে তৃণমূল। ওই নির্বাচনের আগেই বিজেপি জন ৩০ বিধায়ককে দফায় দফায় তৃণমূল নিয়ে আসা হবে যার প্রক্রিয়া এদিন থেকেই শুরু করা হচ্ছে। যদিও খাতায় কলমে তাঁরা বিজেপি বিধায়কই থাকবেন। যদি কোনও কারণে এদের বিধায়ক পদ চলেও যায় তাহলেও উপনির্বাচনে এদের জিতিয়ে আনআর বিষয়ে আত্মবিশ্বাসী রয়েছে তৃণমূল। আর এখানেই কার্যত রাতের ঘুম ছুটেছে বঙ্গ বিজেপি নেতৃত্বের।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ