পয়লা এপ্রিল থেকে কলকাতায় নতুন পার্কিং ফি, জেনে নিন সবিস্তার

নতুন অর্থবর্ষের প্রথম দিন ১ এপ্রিল (1st April) থেকেই কলকাতায় চালু হচ্ছে নয়া পার্কিং ফি (Parking Fee)।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন অর্থবর্ষের প্রথম দিন ১ এপ্রিল (1st April) থেকেই কলকাতায় চালু হচ্ছে নয়া পার্কিং ফি (Parking Fee)। কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে প্রতি ঘন্টায় দু’চাকা গাড়ির জন্য পার্কিং ফি দিতে হবে ১০ টাকা। আগে যা ছিল ঘন্টা প্রতি ৫ টাকা।

চার চাকার গাড়ির জন্য আগে প্রতি ঘন্টায় পার্কিং ফি দিতে হত ১০ টাকা। ১ এপ্রিল তা থেকে হচ্ছে ২০ টাকা। পাশাপাশি বাস এবং লরি রাখার জন্য ঘণ্টাপিছু পার্কিং ফি ধার্য করা হয়েছে ৪০ টাকা। যা আগে ছিল ঘন্টা প্রতি ২০ টাকা। পুরসভা সূত্রের খবর, প্রথম দুঘণ্টা ফি নির্ধারিত হারে নেওয়া হবে। তবে তিন ঘন্টা হলেই দু’চাকা গাড়ির ক্ষেত্রে দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য দিতে হবে ৬০ টাকা এবং ৫ ঘণ্টা থাকলে দিতে হবে ৮০ টাকা। ৫ ঘণ্টা পেরিয়ে গেলে বাইকের ক্ষেত্রে ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা।

অন্যদিকে চারচাকা গাড়ির ক্ষেত্রে পার্কিং ফি বাবদ ২ ঘণ্টার জন্য ৪০ টাকা, ৩ ঘণ্টা থাকলে ৮০ টাকা এবং ৪ ঘণ্টা হলে ১২০ টাকা দিতে হবে। চার চাকা গাড়ি ৫ ঘণ্টা থাকলে দিতে হবে ১৬০ টাকা। তবে ৫ ঘণ্টার বেশি সময় গাড়ি রাখলে ঘণ্টাপিছু দিতে হবে ১০০ টাকা। পাশাপাশি বাস ও লরিরি ক্ষেত্রে ৫ ঘণ্টা পার হলেই ঘণ্টা পিছু দিতে হবে ২০০ টাকা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের