SSC’র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি : এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন কলকাতা হাইকোর্টে। মঙ্গলবার হাইকোর্টে বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন করেছেন লুবানা পারভিন নামে এক মামলাকারী। নতুন নিয়োগ বিধিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের।

জানা গিয়েছে, ৩০ মে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালত মামলা দায়েরের অনুমতিও দিয়েছে। বৃহস্পতিবার বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে।

মামলাকারীর দাবি, প্রায় ৪৪ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি বৈধ নয়। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে। ২০১৬ সালের ক্যান্ডিডেটদের মধ্যে থেকেই তা করার নির্দেশ রয়েছে। কিন্তু সেই নির্দেশ মেনে বিজ্ঞপ্তি হয়নি। বয়সে ছাড়ের ক্ষেত্রেও নিয়ম মেনে হয়নি।

নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের প্রসঙ্গ তুলে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন, কোনও প্রার্থী একাধিক পরীক্ষায় বসলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় মেলে। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার সুযোগের কথা রয়েছে। অন্যদিকে অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর নির্দিষ্ট হয়েছে। এইক্ষেত্রটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার হাইকোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে সকলে।

সুপ্রিম কোর্টের নিয়ম মেনে গত ৩০ মে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। এই নিয়মে পুরোনারা যেমন বসতে পারবেন। তেমন নতুনরাও বসতে পারবেন বলে জানানো হয়েছে। তবে যাঁদের অভিজ্ঞতা রয়েছে তাঁদের ক্ষেত্রে ১০ নম্বর করে নির্দিষ্ট করা হয়েছে। চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা অনেকেই পরীক্ষা দিতে রাজি নন। তাঁদের দাবি, পরীক্ষা না দিয়ে তাঁদের একই পদে পুনর্বহাল করতে হবে।

 

আজকের রাশিফল: বৃষ রাশির জাতকদের ধনপ্রাপ্তি, আপনার দিন কেমন যাবে?

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?