বেসরকারি হাসপাতালকে টেক্কা দেবে SSKM-এর নয়া উডবার্ন ভবন, দাবি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শীর্ষস্থানীয়  সরকারি হাসপাতাল এসএসকেএমে নব নির্মিত উডবার্ন-২-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নয়া ভবনের উদ্বোধনের পরে তিনি বলেছেন, যেকোনও বেসরকারি হাসপাতালকে টেক্কা দেবে এই ওয়ার্ড। এই ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় ৬৬কোটি ৬৩ লক্ষ টাকা।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘নয়া ভবনে সিসিইউ এবং জটিল অপারেশনের ব্যবস্থা রাখা হচ্ছে। সিঙ্গেল কেবিনের খরচ ৫ হাজার টাকা। লাইভ সেভিং সিস্টেমের খরচ ১২ হাজার টাকা। এখানেও স্বাস্থ্যসাথীর সুবিধা পাওয়া যাবে। সাধারণের জন্য অনন্য-তে এইচডিইউ-র খরচ হবে ১২ হাজার টাকা। আইটিইউ-তে খরচ ১৫ হাজার টাকা। ১৩১টি কেবিন বিশিষ্ট দ্বিতীয় ওয়ার্ডের উদ্বোধন হয়েছে এখানে। বেসরকারি হাসপাতালে যেমন সুযোগ পাওয়া যাবে, তেমন সুযোগ মিলবে এই নতুন ওয়ার্ডে। ১০ তলা ভবনে ১৩১টি বেডের ব্যবস্থা করা হয়েছে। সকলের জন্য সমান ভাড়া। উডবার্ন ২ ওয়ার্ডে ১০২ কেবিন ও ৮টি স্যুটের ব্যবস্থা করা হচ্ছে। এখানে এবার থেকে পাওয়া যাবে রোবটিক সার্জিক্যাল সিস্টেমের সুবিধা। এসএসকেএমের অনন্য ভবনে জটিল অপারেশন করানোর জন্য বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।’

এর সঙ্গে আরও একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তারমধ্যে রয়েছে, কলকাতা পুলিশ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ব্লক। ২৫.৭১ কোটি টাকা ব্যয়ে এটি তৈরি হয়। ৭ তলা ছাত্রাবাস তৈরির জন্য লি রোডে ২৪.৪৯ কোটি খরচে তৈরি হয়েছে। রেডিওলজি বিভাগে ১২৮ স্লাইস সিটি স্ক্যান স্থাপন করা হয়েছে ৭.৬৪ কোটির খরচে। ৭.৫০ কোটির খরচে সম্পূর্ণ রোবোটিক সার্জিক্যাল সিস্টেম তৈরি হয়েছে। নিউরোসায়েন্স ইনস্টিটিউট, অপারেশন থিয়েটার সংস্কারসহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন হয়েছে এদিন। ১৬ কোটির খরচে স্বাস্থ্য ভবনের নতুন অ্যানেক্স-১ ভবনের উদ্বোধন হয়েছে। ৩২.৯২ কোটির খরচে তৈরি হয়েছে ড্রাগ কন্ট্রোল অধিদফতরের নতুন ভবন ।

নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত অন্তত ১৪

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পায়ে সংক্রমণ, অন্তঃসত্ত্বা অবস্থায় আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মৃত্যু

ডিউটি থেকে বেরোতে অনুমতি মিলবে, তবে দিতে হবে ২৫ হাজার! ঘুষ নিতে গিয়ে গ্রেফতার নিরাপত্তারক্ষী

আত্মপ্রকাশের পরেই পাক সেনার কনভয়ে হামলা বালোচ মহিলা বিদ্রোহীদের, নিহত ৯

পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০, আহত ৮০

দুর্গাপুজোর নামে ‘ভুয়ো পাস’ বিক্রি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ি-সহ কলকাতার ১০ ঠিকানায় ইডি-র তল্লাশি

Asian Games 2026: ফের দেখা যাবে ভারত-পাকিস্তান মহারণ? জেনে নিন সমীকরণ

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের