শহর জুড়ে নাকা তল্লাশি, নিউমার্কেট, বড়বাজার ও শোভাবাজার থেকে উদ্ধার ৫৭ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার কলকাতা শহরের দু – জায়গা থেকে নাকা তল্লাশিতে ধরা পরল লক্ষ লক্ষ টাকা।নিউমার্কেট ও শোভাবাজারের পাশাপাশি বড়বাজার থেকে উদ্ধার হয়েছে নগদ ২০ লক্ষ টাকা। সব মিলিয়ে তিন জায়গা থেকে শহরের বুকে নাকা তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে ৫৭ লক্ষ টাকা। উত্তর কলকাতার বটতলা থানায় এলাকার শোভাবাজার মোড়ে(Sovabazar Crossing) নাকা তল্লাশিতে একটি গাড়িকে আটক করে কেন্দ্রীয় বাহিনী। এরপর ওই গাড়িতে বসে থাকা দুই ব্যক্তিকে তল্লাশি চালানো হলে তাদের সঙ্গে থাকা একটি কালো ব্যাগ থেকে প্রায় ১৬ লক্ষ ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার হয়। একাধিক ৫০০ টাকার নোটের বান্ডিল সেখান থেকে পাওয়া গিয়েছে। ধৃতদের নাম ফজলুর রহমান (Fajlur Rahaman)ও বিবেক ওঝা(Vivek Ojha)। এর মধ্যে ফজলুর রহমানের বাড়ি নদিয়া জেলার কালীগঞ্জের জানকিনগরে এবং বিবেক ওঝার বাড়ি হাওড়া জেলার গোলাবাড়িতে। ধৃত ফজলুর রহমান একটি কালো ব্যাগে ওই প্রায় ১৭ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিল।

শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের নোডাল অফিসার শিবব্রত রায় তল্লাশি চালিয়ে ওই টাকা আটক করে। এই বিপুল পরিমাণ টাকা তারা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল তা নিয়ে কোন সদুত্তর দিতে পারেন নি। অপরদিকে, মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায় চাট্টা ওয়ালা গলির কাছে তল্লাশিতে মঙ্গলবার দুপুরে একটি চার চাকার গাড়ি আটক করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গাড়িটির নম্বর ডাব্লিউ বি ০ ৮ আর/ ৮৮৭৮। ওই গাড়ি থেকে ২০ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়। জানা গেছে বসন্তকুমার সোনি নামে লেকটাউনের এক বাসিন্দা ওই বিপুল পরিমাণ টাকা নিজের বাড়ি থেকে ব্যাংকে জমা দেবে বলে নাকি নিয়ে যাচ্ছিলেন।

কিন্তু সেই ব্যাপারে কোন সঠিক তথ্য পেশ করতে না পারায় আয়কার দপ্তরের অফিসারদের কাছে ওই বিপুল পরিমাণ অর্থ তুলে দেওয়া হয় নাকা তল্লাশিতে থাকা অফিসারদের পক্ষ থেকে। মোট দু জায়গা থেকে ৩৭ লক্ষ টাকা মঙ্গলবার বাজেয়াপ্ত করে আয়কর দফতর। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর পাশাপাশি জেলায় জেলায় নাকা তল্লাশিতে বিপুল পরিমাণ অর্থ আটক হয়েছে। কখনো ছোট গাড়িতে কখনো অটোতে করে অর্থ বিপুল পরিমাণে নিয়ে যাওয়ার সময় নাকা তল্লাশিতে ধরা পড়ছে প্রায় প্রতিদিন শহর শহরতলীর পাশাপাশি জেলা গুলির রাজ্য সড়ক থেকে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি