এবার নিউটাউন থেকে উদ্ধার হল প্রায় ৪কোটি টাকার পাহাড়

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউটাউন: এবার কলকাতা শহরের পার্শ্ববর্তী নিউটাউন শহর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। বুধবার বিকেলে নিউটাউনের(Newtown)একটি কলসেন্টারে অতর্কিতে হানা দিয়ে  প্রায় ৪ কোটি টাকা উদ্ধার করে পুলিশ। ওই বিপুল পরিমাণ টাকা সেখানে কেন এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।শহরে আবারও টাকার পাহাড়। নিউটাউনে ভুয়ো কল সেন্টারে (Fake call center ) পুলিশি হানায় উদ্ধার ৩ কোটি ৯৬ লক্ষ টাকা (Money Recovered in Kolkata)। উদ্ধার হয়েছে ১১টি ঘড়ি। দুটো সোনার আংটি। সূত্রের খবর, গত ৪ তারিখে ঘটনার তদন্তে প্রথম নামে পুলিশ। পাকড়াও করা হয় চার ভিন রাজ্যের বাসিন্দাদের। তাঁরা গুজরাট ও দিল্লিতে থাকেন বলে জানা যাচ্ছে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁদের কাছ ১৩ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। এই ঘটনার তদন্ত চলতে চলতেই গত ৬ তারিখে লিলুয়াতে হানা দেয়। সেখানে আরও দুজনকে পাকড়াও করা হয়। তাঁদের কাছে থাকা মোট ৬টি বিলাসবহুল গাড়ির সন্ধান পায় পুলিশ।

এরপর বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ টিম নিউটাউনের একটি কল সেন্টারে(Call Center) হানা দেয়। সেখানে তল্লাশি চালাতেই সন্ধান মেলে ৩ কোটি ৯৬ লক্ষ ৮৩ হাজার টাকা। বেশ কয়েকটি কম্পিউটার এবং ইলেকট্রনিক সামগ্রীও আটক হয়েছে সেখান থেকে। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, কল সেন্টারের আড়ালে হাওলার মাধ্যমে বেআইনি টাকার লেনদেন চালাতেন অভিযুক্তরা।

 

ধৃতদের সঙ্গে বড়বাজারে এই ধরনের কারবারিদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি গড়িয়াহাটে একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ টাকা উদ্ধার হয়। পরবর্তীকালে সেই গাড়ি চালকের বয়ান অনুযায়ী শহরের আরো কয়েকটি জায়গা থেকে বেআইনি হাওলা ব্যবসাতে যুক্ত অর্থ উদ্ধার করে কলকাতা পুলিশ। এবার মিলল বেআইনি হাওলা ব্যবসার যোগসূত্র।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের