নিউটাউনে হচ্ছে ‘স্মার্ট ফুটপাথ’, সেখানে তৈরি হবে সৌরবিদ্যুৎ!

নিউটাউন-কলকাতা উন্নয়ন সংস্থার তরফে জানা গিয়েছে এই প্রকল্পের পোশাকি নাম হল 'স্মার্ট পেডেস্ট্রিয়ান ফুটপাথ উইথ সোলার পেভার ব্লকস'।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার রাস্তাতেই তৈরি হবে সৌরবিদ্যুৎ, বলা ভালো ফুটপাথে। তার উপর দিয়েই হেঁটে যাবেন পথচলতি মানুষজন। নিউটাউনে রবীন্দ্রতীর্থের কাছে একটি অংশকে বেছে নিয়ে এই আধুনিক ‘স্মার্ট ফুটপাথ’ তৈরির প্রক্রিয়া শুরু করেছে নিউটাউন-কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি বা এনকেডিএ। এটি একটি অভিনব উদ্যোগ, কারণ রাস্তার পাশের ফুটপাথেই বসবে সৌর প্যানেল, যার সাহায্য়ে সৌরবিদ্যুৎ তৈরি হবে, যা দিয়ে ইলেকট্রিক গাড়ি চার্জ করতে পারবেন গাড়ির মালিকরা। বাড়তি বিদ্যুৎ পৌঁছে যাবে গ্রিডে। এই ফুটপাথের উপর দিয়ে সাধারাণ মানুষও হেঁটে যেতে পারবেন। এনকেডিএ-এর তরফে জানা যাচ্ছে এই ধরণের আধুনিক ফুটপাথ বিদেশের কিছু শহরে রয়েছে, ভারতে সম্ভবত প্রথম। পাশাপাশি নিউটাউনের দশটি সাইকেল স্ট্যান্ডের মাথায় বসানো হবে সৌর বিদ্যুৎ প্যানেল। দুটি প্রকল্পের জন্যই পৃথক টেন্ডার ডেকেছে এনকেডিএ কর্তৃপক্ষ।

নিউটাউন-কলকাতা উন্নয়ন সংস্থার তরফে জানা গিয়েছে এই প্রকল্পের পোশাকি নাম হল ‘স্মার্ট পেডেস্ট্রিয়ান ফুটপাথ উইথ সোলার পেভার ব্লকস’। এটি আসলে পাইলট প্রকল্প, এটি সফল হলে নিউটাউনের অনেক রাস্তায় এই ধরণের ফুটপাথ তৈরি হবে আগামীদিনে। প্রাথমিকভাবে বেছে নেওয়া হয়েছে রবীন্দ্রতীর্থের সামনের একটি অংশকে। কারণ নারকেলবাগান মোড়ের কাছে এই এলাকা নিউটাউনের সবচেয়ে ব্যস্ত এলাকা। এখানে আগেই তৈরি হয়েছে স্মার্ট স্ট্রিট, তার সঙ্গে সাযুজ্য রেখেই তৈরি হবে ‘স্মার্ট ফুটপাথ’। সেখানে তৈরি হবে ই-ভেহিকেল চার্জিং স্টেশন, একসঙ্গে অনেকগুলি গাড়ি চার্জ দেওয়ার ব্যবস্থা থাকবে। এই বিদ্যুৎ তৈরি হবে স্মার্ট ফুটপাথেই বসানো সোলার প্যানেলে।

বিষয়টা ঠিক কী?

এনকেডিএ-এর চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, ‘দূষণ কমানো এবং গ্রীন হাউস গ্যাস নিয়ন্ত্রণে বিশ্বব্যাপী উদ্যোগ নেওয়া হয়েছে। আমরাও সেই উদ্যোগে সামিল হতে এই পাইলট প্রোজেক্ট নিয়েছি। যাতে আরও বেশি সৌরবিদ্যুৎ উৎপাদন করা যায়’। এই প্রকল্পে ফুটপাথে পেভার ব্লকের মধ্যে থাকবে সোলার প্যানেল বা সৌরবিদ্যুৎ সেল। এই বিশেষ পেভার ব্লকগুলিকে সুরক্ষিত রাখার জন্য এর উপর থাকবে টাফেনড গ্লাস প্যানেল। যাতে এর উপর দিয়ে হাঁটাচলা করলে এগুলি নষ্ট না হয়ে যায়। ফলে সরাসরি সৌরবিদ্যুৎ তৈরি হবে ফুটপাথে, যা চলে যাবে ই-ভেহিকেল চার্জিং পয়েন্টে। আর বাড়তি বিদ্যুৎ সরাসরি পৌঁছে যাবে গ্রীডে।

দক্ষিণ কলকাতায় পরপর ট্রান্সফরমার বিকল,লিফট-পাম্প অচল, বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল বাসিন্দারা

কলকাতা-হাওড়ায় ওয়ার্ড বাড়ানোর তোড়জোড়, আজ বিধানসভায় সংশোধনী বিল আনছে রাজ্য সরকার

আদ্যাপীঠে আরতি করে আদ্যা মায়ের পুজো দিলেন মুখ্যমন্ত্রী, সেবা করলেন গোমাতার

‘রাখে হরি, মারে কে’, কলম্বিয়ায় ভূমিকম্পের ৩৬ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার জীবিত মহিলা

প্রাতঃভ্রমণে বেরিয়ে বিপদ, ‘কাকিমা’ বলে ডাক, পিছন ফিরতেই গলার হার ছিনিয়ে চম্পট দুষ্কৃতীদের

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

মাথায় টোপর, শেরওয়ানি পড়ে ট্রাক্টর চালিয়ে কনে আনতে হাজির বর! অভিনব এন্ট্রিতে তাজ্জব নেটদুনিয়া

‘সবে ট্রেলার দেখছেন’, মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

চাকরির খোঁজে বন্ধুর সঙ্গে শহরে ১৯ বছরের তরুণী, হস্টেলে উদ্ধার রক্তাক্ত দেহ

পুরুলিয়ায় বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

ভয়ঙ্কর বৃষ্টিতে বিরাট ভূমিধস মুম্বইয়ে! মৃত ২, ধ্বংসস্তূপে আটকে বহু