NewTown’র আবাসনের দুয়ারে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, নিয়োগ হচ্ছে Urban Asha

রাজারহাট-নিউটাউনে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবি বদলে দিতে এবার NKDA আশা-কর্মীদের কাজে নামাতে চলেছে। ১৫জন আশাকর্মী নিয়োগ হচ্ছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) কান ঘেঁষেই উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমার রাজারহাট ব্লকে গড়ে উঠেছে Newtown এলাকা। সেখানে দীর্ঘদিন ধরেই রয়েছে বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ। সেই নতুন শহরে বাসিন্দার সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে আবাসন, স্কুল-কলেজ, হোটেল, সিনেমা হল, শপিং মল বাড়লেও হাসাপাতাল বাড়েনি। বিশেষ করে সরকারি স্বাস্থ্য পরিষেবা সে ভাবে নেই বললেই চলে। সেখানকার লক্ষাধিক বাসিন্দাদের জন্য রয়েছে মাত্র ৫টি Urban Primary Health Centre। সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা সেখানে পরিষেবা মেলে না। সন্ধ্যার সঙ্গে সঙ্গে ঝাঁপ বন্ধ হয় Health Centre-গুলির। তখন কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোনও দুর্ঘটনা ঘটলে বিধাননগর মহকুমা হাসপাতাল অথবা ভাঙড়ের জিরানগাছা গ্রামীণ হাসাপাতালের উপরে নির্ভর করতে হয়। এ রকম পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে তৃণমূলস্তরে স্বাস্থ্যকর্মীর প্রয়োজন। সেই প্রয়োজন মাথায় রেখেই Newtown Kolkata Development Authority বা NKDA আশা-কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, রাজারহাট-নিউটাউনে(Rajarhat Newtown) স্বাস্থ্য ব্যবস্থার বেহাল ছবি বদলে দিতে এবার NKDA আশা-কর্মীদের কাজে নামাতে চলেছে। রাজারহাট–নিউ টাউনের প্রতিটি আবাসনের দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে নিয়োগ করা হচ্ছে Urban Asha। সূত্রের খবর, খুব শীঘ্রই ১৫ জন আশা-কর্মী নিয়োগ করবে NKDA। এ জন্যে রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে সবুজ সংকেত মিলেছে। কী ভাবে নিয়োগ হবে, কারা কাজের সুযোগ পাবেন–সবই ঠিক করবে রাজ্যের স্বাস্থ্য দফতর। উত্তর ২৪ পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে সেই নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর ফলে প্রাথমিক পর্যায়ে টিকাকরণ, ব্লাড প্রেসার, সুগারের মতো নিত্য প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া যাবে আবাসনের নাগরিকদের কাছে।

এই প্রসঙ্গে NKDA আধিকারিকদের দাবি, বেশ কিছুদিন ধরেই আশা-কর্মী নিয়োগের কথা ভাবা হচ্ছিল। এ জন্যে স্বাস্থ্য ভবনে একাধিক বার চিঠিও দেওয়া হয়েছিল। গোটা নিউটাউনে পরিষেবা দেওয়ার জন্যে ৩৫ জন আশা-কর্মী চাওয়া হয়েছিল। প্রাথমিক ভাবে ১৫ জনের অনুমোদন মিলেছে। আশা করা হচ্ছে, পরে সংখ্যাটা বাড়বে। এই আশা কর্মীরা বাড়ি বাড়ি ঘুরে ডেঙ্গি, ম্যালেরিয়া আক্রান্তদের খোঁজখবর নেওয়া, ঘরে-ঘরে জ্বর বাড়ছে কিনা তার তথ্য তুলে আনা, প্রসূতি ও সদ্যোজাতদের খবর রাখার মতো কাজকর্ম করবেন। তাঁদের জন্যে উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা ও যথাযথ সাম্মানিকের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন NKDA আধিকারিকেরা। এই ঘটনায় নিউটাউনের বাসিন্দারাও জানিয়েছেন, রাজ্যের বুকে আশা-কর্মীরা যে ভাবে কাজ করেন সে ভাবে তাঁরা নিউটাউনে কাজ করলে তাঁদের যথেষ্ট উপকার হবে। বিশেষ করে বয়স্করা ঘরে বসেই স্বাস্থ্য পরিষেবা পাবেন।    

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার