রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি

কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি। সেই পদে আনা হল শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে অপসারিত নির্মল মাজি। সেই পদে আনা হল শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে। চিকিৎসক সুদীপ্ত রায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। তিনি স্বাস্থ্য নিয়োগ বোর্ডের চেয়ারম্যানও। নির্মল মাজিকে সরিয়ে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে আবার নতুন দায়িত্বে আনা হল।

কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে দায়িত্ব সামলেছেন নির্মল মাজি। এই পদে থাকাকালীন সময়ে একের পর এক বিতর্কে জড়িয়েছেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে। রোগী কল্যাণ সমিতির কাজ মসৃণ ভাবে চালনার জন্যই এই বদল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্মল মাজি বারবার বিতর্কে জড়িয়েছেন তাঁর একাধিক কর্মকাণ্ডের জন্য। তাঁর বিরুদ্ধে চিকিৎসকদের সঙ্গে খারাপ ব্যবহার করার একাধিক অভিযোগ রয়েছে। রোগী ভর্তি নিয়েও বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি মালদহ মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ৬ জন সহকারী সুপারকে হুমকি দিয়ে বিতর্কে জড়ান এই চিকিৎসক নেতা তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক।

উল্লেখ্য সম্প্রতি বড় রদবদল করা হয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতরে। গত ২৮ এপ্রিল রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিকর্তা অজয় চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয় ডক্টর সিদ্ধার্থ নিয়োগীকে। পাশাপাশি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ডের চেয়ারম্যানকে সরিয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয় ডক্টর সুদীপ্ত রায়কে। ওই নতুন কমিটির সদস্য করা হয়েছে সুব্রত মিত্র, শৈবাল সাহা, পলি গঙ্গোপাধ্যায়, দীপক সাহা, তুষার শীল এবং রেজাউল করিমকে।

স্ত্রী-খুনে গ্রেফতার, থানায় ফেরার পথে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেওয়ার মৃত্যু রামানুজের

যাদবপুর-সহ সব বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের

২৪ ক্যারেট সোনায় মোড়া গণেশ, সাজানো ৩.৮ লক্ষের বেশি আমেরিকান ডায়মন্ডে! দেখতে যাবেন?

৬২ বছর বয়সে ফের বিয়ে করলেন ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, পাত্র কে?

‘সুরেন্দ্রনাথে থ্রেট কালচার চলছে,’ দাবি উপাধক্ষ্যের, পাল্টা ভর্তি নিয়ে দুর্নীতির অভিযোগ পড়ুয়াদের

গণেশ চতুর্থীতে সারপ্রাইজ, মুক্তি পেল ‘রামায়ণ’-এর প্রথম গান, অরিজিৎ-শ্রেয়ার কণ্ঠে ভক্তির সুর

পুজোর আগে পাথরপ্রতিমার একাধিক ঘাটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধের নোটিস, বাড়ছে চিন্তা

মৃতপ্রায় জলঙ্গীর প্রাণ ফেরাতে সাইকেলে চেপে কৃষ্ণনগর থেকে দিল্লির পথে দুই প্রবীণ

লেনিন থেকে কার্ল মার্কস সরণি, বিজেপির জমানায় নাম বদলাচ্ছে শহরের একাধিক রাস্তার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

দুবাই স্টেডিয়ামে নকভিকে নিশান করে ‘ট্রফি চোর’ স্লোগান! অপমানিত হয়ে মাঠ ছাড়ার ভিডিও ভাইরাল

২০০ বছর পর গণেশ চতুর্থীতে বিরল যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির

‘বাড়ির চাকর-বাকরকেও প্রার্থী করে তৃণমূল’, তীব্র কটাক্ষ দিলীপের