মধ্যবিত্তের ভোটব্যাঙ্ক মাথায় রেখে বাজেট নির্মলার

আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগেই দেশের মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই বাজেট পেশ করলেন নির্মলা সীতারমণ।

Share:

কৌশিক দে সরকার: বছর ঘুরলেই ভোট। সেই ভোটের কথা মাথায় রেখেই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট(Budget) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman)। আর সেই সূত্রেই তাঁর বাজেটের প্রতিটি ছত্রে ছত্রে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্তদের(Middle and Upper Middle Class) জন্য একের পর এক ঘোষণা। যদিও বাজারের দাবি ছিল, আমজনতার পকেটে যাতে সরাসরি টাকা আসে এবং তাঁদের ভোগ্যপণ্য কেনার পরিমাণ বাড়ে সেই ব্যবস্থা করতে হবে। এদিন নির্মলা যে বাজেট পেশ করেছেন তাতে আমজনতার পকেটে সরাসরি বাড়তি টাকা আসার গপ্পো নেই নিম্নবিত্তদের ক্ষেত্রে। কিন্তু মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের আয় বাড়ানোর যথেষ্ট রাস্তা করে দিয়েছেন নির্মলা। স্বল্প মেয়াদী বিনিয়োগের(Short Time Investment) ক্ষেত্রে সুদের হার না বাড়ালেও বিনিয়োগের পরিমাণ বাড়ানোর রাস্তা খুলে দিয়েছেন।

আরও পড়ুন তছরুপ ১২ লক্ষ টাকা, ২ Post Master-এর বিরুদ্ধে FIR

নির্মলা সীতারমণ বুধবার যে বাজেট পেশ করেছেন তাতে দেখা যাচ্ছে পুরাতন আয়কর কাঠামো(Old Income Tax Slabs) কার্যত একই থাকছে। ৩ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের ক্ষেত্রে কোনও আয়কর লাগবে না। কিন্তু ৩ লক্ষ থেকে ৬ লক্ষের ক্ষেত্রে ৫ শতাংশ, তারপর ৯ লক্ষ পর্যন্ত ১০ শতাংশ, ১২ লক্ষ পর্যন্ত ১৫ শতাংশ, ১৫ লক্ষ পর্যন্ত ২০ শতাংশ ও ১৫ লক্ষের বেশি হলেই ৩০ শতাংশ কর লাগবে। নতুন আয়কর কাঠামোর(New Income Tax Slabs) ক্ষেত্রে ৭ লক্ষ টাকা পর্যন্ত কোনও করছাড় নেই, কর লাগবেও না। ৭ লক্ষের পরে কিন্তু কর লাগবে। ৭ লক্ষ টাকা থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে ৪৫ হাজার টাকা কর দিতে হবে। তারপর পুরাতন আয়করের কাঠামো নেনেই আয়কর দিতে হবে। ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ে আয়কর ছাড় পাবেন বয়স্করা। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে আয়কর ছাড় ছিল ১৫ লক্ষ টাকা। সেটা করা হয়েছে ৩০ লক্ষ টাকা। কিন্তু এটাও ঘটনা দেশের বেশির ভাগ মানুষ কিন্তু পুরাতন আয়কর কাঠামোই মেনে চলেন। নতুন আয়কর কাঠামোতে খুব কম মানুষই এসেছেন। নির্মলার এদিনের ঘোষণার পরে দেশের কতজন মানুষ নতুন আয়কর কাঠামো মেনে নেন সেটা দেখার জন্য আগামী ১ বছর অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন বঙ্গে অব্যাহত জলাতঙ্ক, ৫ বছরে বেলেঘাটায় বলি ১৩৬জন

এবার আসা যাক সঞ্চয়ের ঘোষণায়। নির্মলা এদিন মেয়েদের জন্য ঘোষণা করেছেন ‘মহিলা সম্মানপত্র’ স্বল্পসঞ্চয় প্রকল্প। ২ বছরের জন্য এই প্রকল্পে টাকা রাখা যাবে। সেই টাকার সর্বাধিক পরিমাণ ২ লক্ষ টাকা। সুদের হার ৭.৫। ৩১ মার্চ ২০২৫ সাল পর্যন্ত এই টাকা রাখা যাবে। বোঝাই যাচ্ছে ভোটের কথা মাথায় রেখেই এই প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পে মাসে মাসে কোনও সুদ মিলবে না। মেয়াদ শেষে সুদ সহ আসল মিলবে। প্রশ্ন হচ্ছে দেশে এখন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে সেভিংসের ওপর ৩.৮ থেকে ৪.২ শতাংশ পর্যন্ত সুদ মেলে। সেক্ষেত্রে ২ বছরের ক্ষেত্রে সুদ হতে পারে ৮ শতাংশের আশেপাশে। সেই খাতে টাকা না রেখে নির্মলার ঘোষিত প্রকল্পে টাকা রেখে বাড়তি কোন সুবিধা পাবেন দেশের মধ্যবিত্ত ঘরের মেয়েরা। পোস্টঅফিসে মাসিক আয় প্রকল্পে সুদ বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে ছিল। সেই সঙ্গে বিনিয়োগের উর্ধ্বসীমা তুলে দেওয়ার দাবিও ছিল। অর্থাৎ একক নামে সাড়ে ৪ লক্ষ ও যৌথ নামে ৯ লক্ষ টাকা পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগের নিয়ম রয়েছে এখন। নির্মলা সুদ বাড়ানোর পথে হাঁটেননি। তিনি বিনিয়োগের উর্ধ্বসীমাটা বাড়িয়ে দিয়েছেন। এবার থেকে একক নামেই পোস্টঅফিসে ৯ লক্ষ টাকা পর্যন্ত রাখা যাবে। জয়েন্টে রাখা যাবে ১৫ লক্ষ টাকা পর্যন্ত। আর এই ঘোষণায় লাভবান হবেন মূলত সরকারি কর্মচারী থেকে মোটা অঙ্কের বেসরকারি চাকুরিজীবীরা। যেহেতু ব্যাঙ্কের থেকে পোস্ট অফিসে সুদ বেশি মেলে তাই এক্ষেত্রে তাঁরা কিছুটা হলেও বাড়তি আয়ের মুখ দেখবেন। কিন্তু নিম্নবিত্ত মানুষের আয় বৃদ্ধির জন্য কিছুই দিশা দেখাতে পারলেন না কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৮ নিয়ম

সকালে উঠেই হাত-পা অবশ, কথা জড়িয়ে যাচ্ছে, স্ট্রোকের লক্ষণ নয় তো?

৩৬৪ দিনই জলের নিচে বিগ্রহ, কেরলমের এই মন্দির ঘিরে রয়েছে বিস্ময়কর কাহিনি

আজকের রাশিফল: কাউকে টাকা ধার দেওয়ার আগে সাবধান থাকবেন কারা?

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা