জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে বাংলা

আরবিআই সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে দেশে ১০ লক্ষ কোটি বা তাঁর বেশি জিএসডিপি যুক্ত রাজ্যের সংখ্যা সাত। ২০২০-২১ শুধু তামিলনাড়ু এবং বাংলারই জিডিপির বৃদ্ধি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আরবিআই সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে দেশে ১০ লক্ষ কোটি বা তাঁর বেশি জিএসডিপি যুক্ত রাজ্যের সংখ্যা সাত। ২০২০-২১ শুধু তামিলনাড়ু এবং বাংলারই জিডিপির বৃদ্ধি হয়েছে। বাকি রাজ্যগুলির জিডিপি সংকোচন হয়েছে। এই সাতটি রাজ্য হল তামিলনাড়ু, বাংলা, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র ও রাজস্থান। এই রাজ্যগুলির মধ্যে জিডিপি বৃদ্ধির নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। উল্লেখ্যযোগ্য বিষয় হল, জিডিপি বৃদ্ধির নিরীখে বিজেপি শাসিত রাজ্যগুলি গুজরাট, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকের থেকেও এগিয়ে তৃণমূল শাসিত বাংলা।

করোনা পরিস্থিতিতেও পশ্চিমবঙ্গের এই বেনজির সাফল্যে খুশি সংশ্লীষ্ট মহল। বাংলার প্রশংসায় পঞ্চমুখ নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। আরবিআই সূত্রে জানা গিয়েছে, সার্বিকভাবে ২০২০-২১ অর্থবর্ষে গোটা দেশের জিডিপি ৭.৭ শতাংশ সঙ্কুচিত হয়েছে। কিন্তু উল্লেখযোগ্যভাবে তামিলনাড়ুর জিডিপি বেড়েছে ২ শতাংশের কিছু বেশি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে ১.২ শতাংশ। বাকি রাজ্যগুলির সবকটির জিডিপি কমেছে।

এই প্রসঙ্গে নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত মঙ্গলবার জানিয়েছেন, গোটা পূর্ব ভারতের মধ্যে বাংলার স্টেট জিডিপিই সর্বোচ্চ। আর যে হারে বাংলার জিডিপি বেড়েছে, তা বেশ প্রশংসনীয়। রাজ্য়ের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, এটাই কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারের স্পষ্ট স্বীকারোক্তি যে বাংলা অর্থনীতির বিকাশে যা যা পদক্ষেপ করেছে সেগুলি সবই কার্যকরী। বাংলা যেভাবে মানুষের হাতে অর্থ তুলে দিয়েছে, সেটাই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক পদ্ধতি।

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

রামমন্দিরের ট্রাস্টের CEO পদে চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন প্রাক্তন আইপিএস আধিকারিকরা

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

বৃহস্পতির কৃপায় অগস্টে ভাগ্যোদয় ৬ রাশির! জীবনে আসবে শুভ পরিবর্তন

দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ব্লাড প্রেশার বাড়লে নুন খাওয়া একেবারে বন্ধ করে দেওয়া উচিত? জেনে নিন কি বলছে গবেষণা

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?

নেই কোনও সেতু! জীবন বাজি রেখে উত্তাল নদী পেরিয়ে স্কুলের পথে পড়ুয়ারা

রেড কর্নার নোটিসের পর এবার টুলু মণ্ডলের বাড়িতে সাঁটানো হলো কোর্টে হাজিরার নোটিস