বঙ্গে এলেন নীতীশ-তেজস্বী, বিরোধী ঐক্য নিয়ে বৈঠক কিছুক্ষণ পরেই

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে এখন থেকেই বঙ্গের মুখ্যমন্ত্রীর পাখির চোখ লোকসভা নির্বাচনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এলেন বিহারের মুখ্যমন্ত্রী (CM) নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সোমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। আর কিছুক্ষণ পরেই হবে সেই বৈঠক। উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রীরাও।

বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামলে তাঁদের স্বাগত জানিয়ে নবান্ন পর্যন্ত নিয়ে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে এখন থেকেই বঙ্গের মুখ্যমন্ত্রীর পাখির চোখ লোকসভা নির্বাচনে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, ২০২৪ সালেই পতন হবে বিজেপি শাসিত কেন্দ্রের। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল- বিশ্ববিদ্যালয়ের আচার্য ইস্যুতে ফোন করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে।

উল্লেখ্য, অবিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, পদ্মশাসিত কেন্দ্র বারবার কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে হেনস্তা করে গেরুয়া বিরোধীদের। এদিনের বৈঠকে আলোচনা হতে পারে অকংগ্রেসি ঐক্য নিয়েও। মানে উঠে আসছে সেই ‘তৃতীয় শক্তি’ তত্ব।    

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩