কলকাতার বুকে কোনও বিধি না মেনেই দেদার চলছে গেস্ট হাউস, অভিযানে NKDA

Share:

নিজস্ব প্রতিবেদন: দিনে দিনে বেড়েই চলেছে শহরে আগুন লাগার ঘটনা। কিছু দিন আগেই ভয়াবহ আগুন লেগে গিয়েছিল বড়বাজারের একটি হোটেলে। ওই ঘটনায় প্রায় ১৪ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পরই সক্রিয় হয়েছে কলকাতা পুরসভা এবং দমকল আধিকারিকরা। বিষয়টির তদন্ত করার সময় উঠে আসে এক নতুন তথ্য। তাঁরা জানতে পারেন, কোনও রকম পরিকল্পনা ছাড়াই ও অগ্নি–নির্বাপণের কোনও বিধি না মেনেই হোটেলটিতে রেস্তোরাঁ চলছিল এতদিন।

ওই হোটেলে উপস্থিত বহু মানুষের সেদিন মৃত্যু হয়। এর পরই কলকাতা পুরসভা এবং দমকল বিভাগের তরফ থেকে কলকাতা শহরজুড়ে শুরু করা হয় অভিযান।

এবার নিউটাউন অঞ্চলেও বলে সেই অভিযান। সেখানে জানা যায় ওই অঞ্চলে কিছু আবাসিক এলাকায় বিনা অনুমতিতে গেস্ট হাউস, প্লে স্কুল, পলি ক্লিনিক, প্যাথলজিক্যাল ল্যাব চালানো হচ্ছে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, অধিকাংশ গেস্ট হাউসে কোনও অগ্নি–নির্বাপণ ব্যবস্থা রাখা হয়নি। এমনকি কোনও দমকল বিভাগের ছাড়পত্র নেই। তাঁরা এনকেডিএ–র কাছ অনুমতিও পর্যন্ত নেয়নি বলে অভিযোগ। এনকেডিএ কর্তৃপক্ষ এই বিষয় দেরিতে হলেও সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে প্রতিটি বিল্ডিং পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কয়েক দিন আগেই এনকেডিএ–র বোর্ড মিটিংয়ে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতো শনিবার থেকে শুরু হয়ে অভিযান।

এনকেডিএ–র আধিকারিকরা মোট ছ’টি দল তৈরি করে অভিযান চালায়। এবং দলগুলিতে একটি করে অ্যাসেট ম্যানেজমেন্ট, সারভিল্যান্স টিম এবং সিনিয়র অফিসার রাখার ব্যস্থা করা হয়। জানা গিয়েছে, এই অভিযানে প্রায় ২২৭টি প্লটে তল্লাশি চালানো হবে।

এই অভিযানের বিষয় এনকেডিএর সিইও মহম্মদ আব্দুল শাহিদ জানান, “শনিবার থেকে বিভিন্ন জায়গায় পরিদর্শন শুরু হয়েছে। তবে অনেক স্কুল এ দিন তালাবন্ধ থাকায় সেখানে অফিসাররা ঢুকতে পারেননি। সোমবার ওই সমস্ত জায়গায় আবার ভিজিট করা হবে। যারা অনুমতি ছাড়াই এ ধরনের অবৈধ কাজকর্ম করছে, তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই অবৈধ অনেক জায়গা পাওয়া গিয়েছে।”

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের