‘কাজ ফেলে রাখা যাবে না, অভিযোগের সাত দিনের মধ্যেই ব্যবস্থা’, কড়া নির্দেশ মমতার

এদিনের বৈঠকে বিভিন্ন পুরসভার নিয়োগ নিয়েও বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Poll) হওয়ার সম্ভাবনা। আর গ্রাম বাংলা দখলের ভোট যুদ্ধের আগে বকেয়া কাজ দ্রুত গতিতে শেষ করার জন্য নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerrjee) । বুধবার নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে (Adminastration Review Meeting) উপস্থিত রাজ্য প্রশাসনিক আধিকারিক ও বিভিন্ন দফতরের সচিবদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘উন্নয়নমূলক প্রকল্পের কাজে কোনওরকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। কোনও অভিযোগ এলে তা ফেলে রাখা যাবে না। সাতদিনের মধ্যে ব্যবস্থা নিতে হবে।’

এদিনের বৈঠকে বিভিন্ন পুরসভার (Municipality) নিয়োগ নিয়েও বৈঠকে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। সূত্রের খবর বৈঠকে ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘রাজ্য কোষাগারের অবস্থা ততটা ভাল নয়। অথচ বিভিন্ন পুরসভা অর্থ দফতরের অনুমোদন না নিয়েই বিভিন্ন পদে নিয়োগ করে যাচ্ছে। ওই নিয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। নতুন কোনও নিয়োগ করা যাবে না।’ অকারণে খরচ না বাড়িয়ে রাজস্ব বাড়ানোর দিকে বাড়তি নজর দেওয়ার নির্দেশও দিয়েছেন। বার বার নির্দেশ দেওয়া সত্বেও বালিখাদগুলিতে রাজস্ব ফাঁকি চলছে বলে উল্লেখ করে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী।

পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দিতে বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সামনেই দুর্গাপুজো। আর ওই পুজো উপলক্ষে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে তার দিকে বাড়তি নজর রাখার জন্য পুলিশ সুপার ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন।

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

আগামী কয়েক ঘণ্টায় ঝড়-বৃষ্টির প্রবল সম্ভাবনা, একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা!

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?

২৫ না ২৬ জুন, কবে বছরের সবচেয়ে বড় নির্জলা একাদশী?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পুলিশ

আর্দ্র আবহাওয়ায় স্টাইলিশ থাকবেন কীভাবে? জেনে নিন মনসুন ফ্রেন্ডলি টিপস

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

সানগ্লাস বনাম ফেস মাস্ক, জেনে নিন কোনটি বেশি আড়াল করতে পারে আপনার পরিচয়?

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন