ম্যাচের দিনগুলিতে ইডেন গার্ডেন্সের আশেপাশে সমস্ত রকমের গাড়ি পার্কিং নিষিদ্ধ, যান চলাচল হবে নিয়ন্ত্রণ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ৫দিন ব্যাপী ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। প্রায় ছয় বছর পরে ইডেনি টেস্ট ম্যাচ হতে চলেছে। ম্যাচের আগে দিল্লিতে বিস্ফোরণের জন্য বাড়ানো হয়েছেও নিরাপত্তা ব্যবস্থা। ইডেন গার্ডেন্সের আশপাশে কোনও ট্যাক্সি, প্রাইভেট বাস পার্কিং(Parking) করতে পারবে না।দুই দলের হোটেল থেকে নেট প্র্যাকটিস সহ খেলোয়াড়দের যাতায়াতের নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ। ম্যাচের পাঁচ দিনই একই কড়া নিশ্চিদ্র নিরাপত্তা বলয় থাকবে। এ বার ম্যাচের আগে ট্রাফিক চলাচল নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করল কলকাতা পুলিশ। ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচ। এই পাঁচদিনে ম্যাচের সময় যান চলাচল নিয়ন্ত্রণ করবে লালবাজার।ম্যাচের পাঁচদিন অর্থাৎ, ১৪, ১৫, ১৬, ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৭টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত সমস্ত রকমপণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে ইডেন গার্ডেন্স(Eden Gardens)সহ ময়দান চত্বর এলাকায়।

তবে পোস্ট অফিস মার্কেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড দিয়ে বিদ্যাসাগর সেতু হয়ে হাওড়া যাওয়ার রাস্তা খোলা থাকবে বিকল্প হিসেবে পণ্যবাহী যান চলাচলের জন্য।ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন রাস্তায় সব ধরনের পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।ক্ষুদিরাম বসু রোড, নর্থ ব্রুক অ্যাভিনিউ ও গোষ্ঠ পাল সরণিতে ১৪ থেকে ১৮ নভেম্বর সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।যে সব গাড়ি হাইকোর্টে যাবে তাদের এসপ্ল্যানেড রো ,ওয়েস্ট দিয়ে যেতে হবে।পাঁচদিন ১২ ঘণ্টার জন্য রাস্তার দু’পাশে কোনও গাড়ি পার্ক করা যাবে না।গোষ্ঠ পাল সরণি, ক্ষুদিরাম বসু রোড, গভর্নমেন্ট প্লেস ইস্ট, রানি রাসমণি অ্যাভিনিউ, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, ইন্দিরা গান্ধী সরণি, গুরুনানক সরণি, ডাফরিন রোডে গাড়ি পার্ক করা যাবে না ম্যাচ চলাকালীন।দক্ষিণ কলকাতা থেকে বিবাদী বাগে আসা বাস ও মিনি বাস রাসমণি অ্যাভিনিউ দিয়ে নিয়ে যাওয়া হবে গভর্নমেন্ট প্লেস ইস্ট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিট, বিবাদী বাগ, জওহরলাল নেহরু রোড দিয়ে।উত্তর কলকাতা থেকে আসা সমস্ত বাস, মিনিবাস সেন্ট্রাল এভিনিউ থেকে গণেশচন্দ্র অ্যাভিনিউ, ম্যাঙ্গো লেন, বিবাদী বাস, এসএন ব্যানার্জি রোড দিয়ে রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে যাবে।

দক্ষিণ কলকাতা থেকে আসা ছোট গাড়ি বা বাইক চালকদের জন্য খোলা থাকবে এজেসি বোস রোড, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড। উত্তর ও পূর্ব কলকাতা থেকে আসা গাড়ির জন্য বিবি গাঙ্গুলি স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, রানি রাসমণি অ্যাভিনিউ খোলা থাকবে।কলকাতা থেকে হাওড়াগামী বাস ডায়মন্ড হারবার রোড, খিদিরপুর ব্রিজ, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, আলিপুর রোড, বেলভেডিয়ার রোড, জ়িরাট ব্রিজ দিয়ে চলাচল করবে।পার্কিং নিয়ে নিষেধাজ্ঞা।ইডেন গার্ডেন্সের আশপাশে কোনও ট্যাক্সি, প্রাইভেট বাস পার্কিং করতে পারবে না। অকল্যান্ড রোডে দাঁড়ানো বাস কিরণ শঙ্কর রায় রোড এবং এসপ্ল্যানেড রোড ইস্ট, সেন্ট্রাল বাস টার্মিনাসে স্থানান্তরিত করা হবে ম্যাচের দিনগুলোতে।তবে ম্যাচ ও ট্রাফিকের পরিস্থিতিত উপর নির্ভর করে এই নির্দেশিকায় যেকোনো সময় বদল আসতে পারে বলে লালবাজার (Lalbazar)ট্রাফিক দফতর সূত্রে জানানো হয়েছে।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের