নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত শনি ও রবিবারেও মিলবে মেট্রো

Share:

নিজস্ব প্রতিনিধি: নোয়াপাড়া থেকে বিমান বন্দর মেট্রো রুট ১৩ সেপ্টেম্বর থেকে খোলা থাকবে। নয়া টাইম টেবিল ঘোষণা করল মেট্রো রেল কর্তৃপক্ষ।এবার থেকে শনি এবং রবিবারও নোয়াপাড়া(Noapara) থেকে কলকাতা বিমানবন্দর(Kolkata Airport) পর্যন্ত মেট্রো রুট খোলা থাকবে ।এমনটাই ইতিমধ্যে মেট্রোরেলের(Metro Rail) পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ২২ অগাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মেট্রোর উদ্বোধনের পর সোম থেকে শুক্র পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শনি এবং রবিবার মেট্রো চলাচল করবে এই রুটে ১৩ ই সেপ্টেম্বর থেকে। শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিট থেকে মেট্রো পরিষেবা শুরু হবে চলবে ৮টা বেজে৩২ মিনিট পর্যন্ত। রবিবার ৮:৩৫ মিনিটে পরিষেবা চালু হবে চলবে ৮: ২২মিনিট পর্যন্ত। ওই রুটে মেট্রো যাত্রীর চাহিদা যথেষ্ট। তাই পুজোর আগে রোজগার বাড়াতে শনি ও রবিবার মেট্রো চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একদিকে শনি ও রবিবার বহু মানুষ পুজোর কেনাকাটা করতে বের হবেন এবং তার পাশাপাশি অনেকেই ঘরের বাইরে বের হন এই দুদিন। তাই উৎসবমুখর বঙ্গে এই দুদিন যাত্রী চাহিদার কথা মাথায় রেখে অতি দ্রুত মানুষকে গন্তব্যস্থলে পৌঁছে দিতে ওই রুটে মেট্রো পরিষেবা দিতে নয়া টাইম টেবিল চালু করল কর্তৃপক্ষ।এদিকে, গত ফেব্রুয়ারি মার্চ থেকে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটার জটিলতায় আটকে রয়েছে। মঙ্গলবার এই নিয়ে আলোচনায় বসেন উভয়পক্ষ। মেট্রো জটিলতা কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। উৎসবের মৌসুম শেষ হলে কাজ শুরু হতে পারে অসম্পূর্ণ চিংড়িঘাটার ওই অংশে। ফলে নিউ গড়িয়া বিমানবন্দর মেট্রো প্রকল্পের যে কাজ আটকেছিল মাত্র ৩৬৬ মিটার অংশে তার ছাড়পত্র মিলতে চলেছে। এই কাজ সম্পূর্ণ হলে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো চালু হলে বিমানবন্দর পৌঁছতে খুব কম সময় লাগবে।

উৎসবের মাশরুম শেষ হলেই গতি পেতে পারে চিংড়িঘাটার আটকে থাকা মেট্রো অরেঞ্জ লাইনের কাজ। চিংড়িঘাটার(Chinrighata) অচল অবস্থা সমাধানের পথে। সব ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর কাজ শুরু হতে পারে ওই আটকে থাকা অংশে। কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার দুপুরে মেট্রো ভবনে বৈঠকে বসেন মেট্রো রেল বিকাশ এবং কলকাতা ও বিধান নগর কমিশনারের পুলিশের আধিকারিকরা। দীর্ঘক্ষণ বৈঠক চলার পর সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে ট্রাফিক চলাচল বন্ধ করে ওই এলাকার কাজ করা হতে পারে। গত ফেব্রুয়ারি মাস থেকে নিউ গড়িয়া বিমানবন্দরের মেট্রো প্রকল্পের কাজ চিংড়িঘাটায় গিয়ে থমকে যায়। প্রায় গোটা প্রকল্প শেষ হলো মাত্র ৩৬৬ মিটার অংশের কাজ সম্পূর্ণ না হওয়ায় ওই লাইনের সম্প্রসারণ বন্ধ থাকে। কলকাতা পুলিশ ছাড়পত্র না দেওয়ায় কাজ বন্ধ রাখা হয়।

নিউ গড়িয়া থেকে বেলেঘাটা(Beleghata) পর্যন্ত মেট্রো চালু হলেও বিমানবন্দর পর্যন্ত মেট্রো পৌঁছানো সম্ভব হয়নি। মঙ্গলবারে দীর্ঘ বৈঠকে ঠিক হয়েছে নভেম্বরের নির্দিষ্ট সপ্তাহ গুলিতে শুক্র শনি ও রবিবার চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক বন্ধ রাখা হবে। সেইসব দিনে গাড়ি ঘোরানো হবে অন্য রুটে। সেই সময়ের মধ্যে ৩৬৬ মিটার অসমাপ্ত কাজ শেষ করবে আরভিএন এল। এই কাজ সম্পূর্ণ হলে গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর তথা জয় হিন্দ মেট্রো স্টেশন অরেঞ্জ লাইন চালু হয়ে যাবে অতি দ্রুত। এর ফলে মেট্রোর গতি আরো বাড়বে। ওই বৈঠকে চিংড়িঘাটা আন্ডারপাস তৈরি নিয়ম আলোচনা হয়। মেট্রো ভবন সূত্রে জানা গিয়েছে, বর্তমান এ কর্তৃপক্ষের অগ্রাধিকার চিংড়িঘাটা জট কাটানো একমাত্র উদ্দেশ্য। কারণ এই অংশের কাজ শেষ না হলে গোটা প্রকল্পটি রূপ নিচ্ছে না। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত ওরেঞ্জ লাইন চালু হলে শহরের দক্ষিণ থেকে উত্তর-পূর্ব প্রান্তে অতি দ্রুত পৌঁছানো সম্ভব হবে। বিমানবন্দরগামী যাত্রীদের বড় ভরসা হয়ে উঠবে এই অরেঞ্জ লাইন। বিশেষত সেক্টর ফাইভ ,রাজারহাট, নিউটাউন এলাকার সঙ্গে শহরের সরাসরি সংযোগ আরোও বাড়বে।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন