মক্কায় বসেই মনোনয়নপত্র পেশ, মিনাখাঁর সেই আসনে অবিলম্বে ভোট গ্রহণের নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবে বসেই পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছিলেন মিনাখাঁর কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মইনুদ্দিন গাজি। এরপরই এই ঘটনা গড়ায় কলকাতা হাইকোর্টে। আদালতের হস্তক্ষেপে গাজির মনোনয়নপত্র বাতিল হয়। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা দ্রুত ওই আসনে ভোট করানোর নির্দেশ দিয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ২ ফেব্রুয়ারি।  

এদিন বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, ‘এতদিন পরও কেন ওই আসনে ভোট করানো হয়নি। কেন ওই গ্রাম পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হবেন। বিডিও কেন পঞ্চায়েতের দায়িত্ব সামলাবেন। তাঁর নিজস্ব অনেক কাজ রয়েছে। অবিলম্বে ওই আসনে ভোট ঘোষণা করতে হবে।‘

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপর্বে মিনাখাঁর তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মক্কায় বসে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনা আদালতের নজরে আসার পর বিচারপতি অমৃতা সিনহা প্রথম সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তারপর অভিযোগের সত্যতা প্রমাণিত হলে মনোনয়ন বাতিল হয় ওই তৃণমূল প্রার্থীর। সেইসময় ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়ে গিয়েছিল। পঞ্চায়েত ভোটপর্ব মিটে গেলেও এখনও পর্যন্ত ওই আসনে ফের ভোট গ্রহণ হয়নি। এদিন সেই আসনেই দ্রুত ভোট করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

 

 

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর