টোকেন বিভ্রাটেই ভাঙল ঘুম, ইস্ট-ওয়েস্ট মেট্রোয় চালু কাগজের টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধি : টোকেন বিভ্রাট থেকে শিক্ষা নিয়ে এবার কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট বিক্রির ব্যবহার বাড়াল ইস্ট ওয়েস্ট মেট্রো। বুধবার মেট্রো রেলের তরফে এই কথা জানানো হয়েছে। এর আগে পয়লা জানুয়ারি মেট্রোয় টোকেন বিক্রি নিয়ে বিভ্রাট তৈরি হয়েছিল। আর যাতে টিকিট বিলি নিয়ে কোনও সমস্যা তৈরি না হয়, সেজন্য এই উদ্যোগ নিল মেট্রো কর্তৃপক্ষ।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, গত বছর ১০ অক্টোবরই ইস্ট ওয়েস্ট মেট্রোয় কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট বিক্রির প্রত্রিয়া শুরু হয়েছিল। তখন থেকে শুধুমাত্র শিয়ালদহ মেট্রো স্টেশনেই কাগজের টিকিট বিক্রি হত। এবার সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনেও কাগজের টিকিট দেওয়া হবে। এর ফলে কোনও যাত্রী টোকেনের পরিবর্তে কাগজের টিকিটও পেতে পারেন। ফলে সেই যাত্রীকে গন্তব্যস্থলে পৌঁছে আর সমস্যায় পড়তে হবে না। গত ২ জানুয়ারি থেকেই সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে কাগজের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। যাত্রীদের মধ্যে নতুন এই ব্যবস্থায় ব্যাপক সাড়াও মিলেছে।

শুধু শিয়ালদহ বা সেক্টর ফাইভ মেট্রো স্টেশনই নয়, ইস্ট ওয়েস্ট মেট্রোর বাকি সমস্ত স্টেশনেই এই কিউ আর কোড কোড যুক্ত কাগজের টিকিট দেখিয়ে ঢোকা-বেরোনো করা যাবে। এরপর ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রতিটি স্টেশনেই চালু হবে এই ব্যবস্থা। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রোয় যদি এই ব্যবস্থা সফল হয়, তাহলে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও জোকা থেকে তারাতলা মেট্রোতেও এই কাগজের টিকিট বিক্রি চালু হয়ে যাবে।

গত পয়লা জানুয়ারি টোকেন বিভ্রাটের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতা মেট্রোয়। পয়লা জানুয়ারি সকাল সাতটা থেকে প্রায় চার ঘণ্টা ইস্যু হল না টোকেন। এর ফলে টিকিট না পেয়ে ফেরত যেতে হয় অনেক যাত্রীদের। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো পরিষেবায় এই বিভ্রাট ঘটেছিল। মেট্রোর তরফে অবশ্য জানানো হয়েছিল, সফটওয়্যার সমস্যার কারণেই এই টোকেন বিভ্রাটের ঘটনা ঘটেছিল।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ