ট্যাংরা থেকে গ্রেফতার বিহারের কুখ্যাত দুষ্কৃতী, রয়েছে একাধিক কুকর্মের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্যাংরা থেকে গ্রেফতার বিহারের কুখ্যাত জমি মাফিয়া। বিহার এসটিএফ ও কলকাতা পুলিশের যৌথ অভিযানে ট্যাংরার কাছে একটি বিলাসবহুল আবাসন থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে বিহারে খুন, তোলাবাজি, একাধিক জমি দখল সহ নানা অপরাধের মামলা রয়েছে।

সূত্রের খবর ধৃতের নাম নৌশাদ মালিক। তাকে বিহারের পাটনার ফুলওয়ারি শরিফের কুখ্যাত জমি মাফিয়া হিসেবে চিহ্নিত করা হয়েছে।  বহুদিন ধরেই মাফিয়া নৌশাদকে খুজছিল দুই রাজ্যের পুলিশ। কারণ  বেশ কয়েকটি ফৌজিদারি মামলায় ওয়ান্টেড তালিকায় ছিল নৌশাদ। বিহারের পাটনার শরিয়া আবাসনের কাছে আনোয়ার আলমকে প্রকাশ্যে খুন সহ সেই রাজ্যের জমি দখল, তোলাবাজি-সহ অবৈধ কাজে জড়িত থাকারও অভিযোগ রয়েছে নৌশাদের বিরুদ্ধে।  ২০২৪ সালের ২২ জুন বজরঙ্গবলি কলোনিতে প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর পর থেকেই সে পলাতক ছিল। বিহারে একাধিক কুকর্ম করে কলকাতায় লুকিয়ে রয়েছে,  এই  তথ্য গোপন সূত্রে পেয়ে যায় পুলিশ তার পরই  লোকেশান ট্র্যাক করা শুরু হয়। এই লোকেশান  ট্র্যাক করেই  বিহার পুলিশ জানতে পারে   কলকাতায় নিজের কেনা ফ্ল্যাটে গা ঢাকা দিয়েছে ওই অপরাধী।  তার পরই কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে  নৌশাদ মালিককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সংবিধান দুর্বল হলে, গণতন্ত্রের শক্তি হ্রাস পায়, বিজেপিকে নিশানা অখিলেশের

জমি দখল, তোলাবাজি-সহ অনেক অবৈধ কাজে জড়িত থাকার অভিযোগে পুলিশ  তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতকে ট্রানজিট রিমান্ডে পাটনায় নিয়ে যাওয়া হবে।  একটি কলোনিতে গুলি চালানোর পর পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছিল। তদন্তে নেমেই একাধিক তথ্য হাতে আসে পুলিশের।  এবার দীর্ঘ তদন্তের পর অবশেষে মিলল সাফল্য।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা