মুখ থেকে বের হল সাইকেলের ‘স্পোক’, দু’বছরের শিশুর প্রাণ ফেরাল এনআরএস

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের জটিল অপারেশনে বড়সড় সাফল্য পেল এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।এক শিশুর মুখে ঢুকে গিয়েছিল সাইকেলের স্পোক। জটিল অস্ত্রপচার করে বের করলেন স্পোক। নতুন করে জীবন ফিরে পেল ওই শিশু। প্রায় ৪৫ মিনিট ধরে অপারেশন হয় ওই শিশুর।

নব জীবন ফিরে পাওয়া ওই শিশুর বয়স মাত্র ২ বছর। নদীয়ার নাকাশিপাড়ার বাসিন্দা ওই শিশু। যার নেতৃত্বে ওই শিশু নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি হলেন অধ্যাপক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায়। তার নেতৃত্বাধীন সার্জারি টিম ননতুন দিশা দেখিয়েছে ঈশান রানা রায় নামের ওই শিশুটিকে। এদিকে ছেলেক সুস্থ শরীরে ফিরে পেয়ে খুশির হাওয়া পরিবারে।

এনআরএস হাসপাতাল সূত্রে খবর, গত ১৬ ফেব্রুয়ারি নদীয়ার নাকাশিপাড়ার বছর দুয়েকের ঈশানকে এনআরএসে নিয়ে আসা হয়। তখন তার মুখের ভিতরে সাইকেলের স্পোক ঢুকেছিল। সেই অবস্থাতেই ওইদিন সকাল ৯টা ২০ মিনিটে শিশুটিকে ভর্তি করা হয়। বেশি ঝুঁকি নিতে চান নি চিকিৎসকেরা। তড়িঘড়ি অপারেশনের সিদ্ধান্ত নেন তারা। এরপরই অধ্যাপক প্রণবাশিস বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সার্জারি টিম প্রস্তুত হন অপারেশনের জন্য। প্রায় ৪৫ মিনিট ধরে চলে অপারেশন। ১২.১৫ মিনিটে শিশুটিকে পিকুতে স্থানান্তর করা হয়। ১৯ ফেব্রুয়ারি ঈশানকে ইএনটি বিভাগের ওয়ার্ডে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই রয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে ছোট্ট শিশুটি। এদিকে শিশুটিকে ফিরে পেয়ে আনন্দে চোখে জল বাবা-মায়ের। ধন্যবাদ জানালেন এনআরএস হাসপাতাল কতৃপক্ষকে।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির