ফের হাজিরা এড়ালেন নূপুর শর্মা, কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুলিশ

জানা গিয়েছে, প্রাণনাশের আশঙ্কা করে নারকেলডাঙা থানায় তিনি ই-মেল করেছেন। হাজিরা এড়ানোর পর চেয়েছেন আরও কয়েকদিনের সময়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও হাজিরা এড়ালেন নূপুর শর্মা। তাঁর পয়গম্বর মন্তব্যের জেরে ছড়িয়েছিল হিংসা। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে তলব করা হয়েছিল নারকেলডাঙা থানায়। এর আগে হাজিরা এড়িয়েছিলেন তিনি। ফের এড়ালেন তলব। তাঁর অজুহাত, ‘প্রাণনাশের আশঙ্কা’। তবে এবার কড়া পদক্ষেপ নিতে চাইছে কলকাতা পুলিশ (KOLKATA POLICE)।

বুধবার জানা গিয়েছে, প্রাণনাশের আশঙ্কা করে নারকেলডাঙা থানায় তিনি ই-মেল করেছেন। হাজিরা এড়ানোর পর চেয়েছেন আরও কয়েকদিনের সময়। তবে সূত্রের খবর, এবার সেই আবেদন খারিজ করবে কলকাতা পুলিশ। মেল মারফৎ কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হবে সেই কথা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নূপুর শর্মাকে দ্রুত পাঠানো হবে মেল।

উল্লেখ্য, তিনি ছিলেন বিজেপির (BJP) মুখপাত্র। নুপূর শর্মার (NUPUR SHARMA) পয়গম্বর মন্তব্যের পর বিজেপি মুখ রক্ষা করতে তাঁকে সাসপেন্ড করেছে। তবে তাঁর মন্তব্যের জেরে দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছিল হিংসা। এই রাজ্যেও ৩ জেলায় পড়েছিল হিংসার আঁচ। তাঁর করা পয়গম্বর মন্তব্যে হিংসার ঘটনায় তাঁর নামে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের করা হয়েছিল আমহার্স্ট থানাতেও। সেই হাজিরা এড়িয়েছিলেন বিজেপি নেত্রী। সময় চেয়েছিলেন আরও ৪ সপ্তাহ। জানা গিয়েছিল, ই-মেইল মারফৎ তিনি থানায় জানিয়েছিলেন, এখনই হাজিরা দিতে পারছেন না। ৪ সপ্তাহ পর হাজিরা দেবেন। উল্লেখ্য, তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল নারকেলডাঙা থানাতেও। নারকেলডাঙা থানার পক্ষ থেকেও তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল এর আগেও। সেই হাজিরাও এড়িয়েছিলেন বিজেপি নেত্রী। প্রসঙ্গত, কাঁথি থানাতেও তাঁর নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর ফের নারকেলডাঙা থানার তলব এড়ালেন তিনি। তবে তা আর শুনতে নারাজ কলকাতা পুলিশ।

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সাজত….’ নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

নবরাত্রিতে ঘট স্থাপনের পর ৩ ভুল করবেন না, পরিবারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

দীপকেদের ২৪ ঘন্টার মধ্যে না ছাড়লে ফের অনশন, এবার হুমকি দিলেন সোনম ওয়াংচুক

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক