মুখের উপরে বালিশ চাপা! পাটুলিতে ঘর থেকে বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি : শহরের বুকে ফের রহস্যমৃত্যু। ঘরের ভেতর থেকে উদ্ধার হল বৃদ্ধার দগ্ধ দেহ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কীভাবে বৃদ্ধার মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা।ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।মৃতের নাম মালবিকা মিত্র।পাটুলির বিদ্যাসাগর কলোনির বাসিন্দা তিনি। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,মালবিকার তিনকুলে কেউ ছিল না।তিনি তার ছেলের সঙ্গে বিদ্যাসাগর কলোনিতে থাকতেন।তার ছেলের বয়স ৩২ বছর।তিনি পেশায় একজন ব্যাঙ্ক কর্মী।বুধবার দুপুর ১২ টা নাগাদ ওই বৃদ্ধার বাড়ি থেকে ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আচমকা চারিদিক ধোঁয়ায় ছেয়ে যায়।তড়িঘড়ি ছুটে যান এলাকাবাসীরা গিয়ে দেখেন বৃদ্ধার দেহ আগুনে পুড়ে গিয়েছে। বিছানায় শুয়ে আছেন তিনি।ওই বৃদ্ধার মুখে বালিশ চাপা ছিল।তবে আশেপাশে তখন কেউ ছিল না।এমনকী ঘটনার সময় তার ছেলেও বাড়িতে উপস্থিত ছিলেন না।তড়িঘড়ি আগুন নেভানো হয়।এরপর পুলিশে খবর দেওয়া হয়।

নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। সবকিছু ভাল করে খতিয়ে দেখা হচ্ছে। আগুন কীভাবে লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে ছেলেকেও জিজ্ঞাসবাদ করবে বলে জানিয়েছে পুলিশ। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সেখানে ব্যবহৃত কোন ডিভাইস বা মৃতার ফোন ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’