Breaking: সর্বনাশ! বাংলায় নতুন করে ওমিক্রন আক্রান্ত ৫ জন

যার ফলে বাংলায় করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা। বিদেশে না গিয়েও ৪ জন ওমিক্রন আক্রান্ত। যার ফলে বাংলায় করোনার নয়া প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ জনে। রাজ্যে বুধবারই নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন পাঁচজন। ওই পাঁচজনের মধ্যে ১ জনের শুধুমাত্র বিদেশ যাত্রার রেকর্ড রয়েছে। বাকি চারজনের মধ্যে দু’জন কলকাতার বাসিন্দা ও একজন হাওড়া ও দমদমের বাসিন্দা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওমিক্রন আক্রান্তের সন্দেহে ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিং-এর জন্য কল্যাণীতে পাঠানো হয়েছে। 

এর আগে কলকাতা মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকের ওমিক্রন ধরা পড়ে। তাঁরও বিদেশ যাত্রার কোনও রেকর্ড নেই। তাই উদ্বেগ বেড়েছিল অনেকটাই। এর পরেই ফের এ-রাজ্যের বাসিন্দাদের করোনার নয়া প্রজাতির সংক্রমণে ভীতি বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওমিক্রন আক্রান্ত চার বাসিন্দার কোনও বিদেশ যাত্রার রেকর্ড নেই। বাকি একজন ওমিক্রন আক্রান্তের বিদেশ যাত্রার রেকর্ড রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, ওই ওমিক্রন আক্রান্ত ব্যক্তি তানজানিয়া থেকে ফিরেছেন। তারপরেই মৃদু উপসর্গ থাকায় আরটিপিসিআর টেস্ট করেন যাতে করোনা রিপোর্ট পজিটিভি আসে। তখনই সেই ব্যক্তির জিনোম টেস্ট করা হয়, যাতে ওমিক্রন আক্রান্তের খবর নিশ্চিত করা হয়।

ওমিক্রন আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছিলেন, তা খতিয়ে দেখছে রাজ্যের স্বাস্থ্য দফতর। কলকাতার দুই বাসিন্দা এবং দমদম-হাওড়ার করোনা আক্রান্তদের শরীরে সেভাবে কোনও উপসর্গ না থাকায় আপাতত তাঁদের বাড়িকেই আইসোলেশনে রাখা হয়েছে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল