শুক্রবার মোদি-মমতা বৈঠক, থাকবেন মুখ্যসচিবও

রাগারাগি, মন কষাকষি, বৈঠক বয়কট, আপাতত এসবই এখন অতীত। নয়া অধ্যায়, আরও কাছাকাছি, আরও কাছে এস। শুক্রবার মোদি-মমতা বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী পক্ষের দাবি মতো ‘সেটিংস’ কিছু হোক বা না হোক দূরত্ব যে ক্রমশ কমছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মধ্যে সেই তথ্য আবারও সামনে এল। আগামী শুক্রবার ভার্চুয়াল ভাবে হলেও বৈঠক হতে চলেছে মোদি ও মমতার মধ্যে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। সেদিন বিকাল ৫টার সময় ওই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। জি-২০(G-20) সম্মেলনের প্রস্তুতি নিয়েই সেদিন প্রধানমন্ত্রী বৈঠক করবেন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিবদের সঙ্গে। এই বৈঠকের আগে প্রস্তুতি সংক্রান্ত একাধিক ইস্যু নিয়েও আলোচনা সেরে রাখছেন রাজ্যের উচ্চপদস্থ কর্তারা। তবে সব থেকে বেশি যেটা নজর কাড়ছে তা হল মমতা ফের প্রধানমন্ত্রীর ডাকা ভার্চুয়াল বৈঠকে যোগ দিচ্ছেন এই বিষয়টিই। কেনআন একটা সময় মমতা খুবই ক্ষুব্ধ হতেই এই ধরনের বৈঠকে তাঁকে ডেকে পাঠিয়ে কিছু বলতে না দেওয়ার জন্য। সেই পরিস্থিতির কিন্তু বদল ঘটছে যা দেশ ও রাজ্য উভয়ের জন্য মঙ্গল।

আরও পড়ুন সাকেত গ্রেফতারির পরেই বদলাচ্ছে তৃণমূলের নীতি

ঘটনাচক্রে মোদি-মমতা বৈঠকের প্রথম সম্ভাবনা ছিল এবারে মমতার দিল্লি(New Delhi) সফরের মাঝেই। সেই বৈঠক হওয়ার কথা ছিল আগামিকাল অর্থাৎ ৮ ডিসেম্বর। কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সেই বৈঠক সুনিশ্চিত করা হয়নি। যার জেরে মমতা গত সোমবার কলকাতা(Kolkata) থেকে দিল্লির পথে রওয়ানা হওয়ার সময়েই জানিয়ে দেন তাঁর এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলেও কোনও বৈঠক হচ্ছে না। কিন্তু এদিন যখন আপ ঝড়ে দিল্লিতে বিজেপি ১৫ বছরের ক্ষমতা হারাতে চলেছে ঠিক তখনই সামনে চলে এল মোদি-মমতা নয়া বৈঠকের বিষয়টি। যা কার্যত বলে দিচ্ছে শুধু যে কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারের দূরত্ব কমছে তাই না, দূরত্ব কমছে মোদি-মমতার মধ্যেও। যদিও মমতা নিজেই জানিয়েছেন, রাজনৈতিক স্তরে বিরোধিতা থাকবেই। কিন্তু দেশের স্বার্থ সবার আগে। তাই সেখানে হাতে হাত মিলিয়েই কাজ করা হবে। সেই ছবিই এবার ভেসে উঠল প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে মমতা যোগ দিতে রাজি হয়ে যাওয়ায়।

আরও পড়ুন মোদি নয় টাকা দেবে, কিন্তু ইটের যোগান দেবে কে! চিন্তা নবান্নের

জানা গিয়েছে, জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ৯ ডিসেম্বর বিকেল ৫টায় এই বৈঠক হওয়ার কথা। এই বৈঠককে ঘিরে এখন রীতিমত তৎপরতা শুরু হয়ে গিয়েছে নবান্নে(Nabanna)। জি-২০ সম্মেলনকে ঘিরে দেশে মোট ২১৯টি বৈঠক হবে। তার মধ্যে কলকাতায় একটি পাঁচতারা হোটেলে ৯, ১০ এবং ১১ জানুয়ারি গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনকলিউশন বা অর্থনৈতিক অংশীদারিত্ব বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক বসবে। এই বৈঠকের প্রস্তুতি ঘিরে পরিকল্পনা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এটা নিয়ে এদিন অর্থাৎ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক মনীষা সিনহার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব। তাঁর নেতৃত্বে এই বৈঠকে অনান্যদের মধ্যে উপস্থিতছিলেন রাজ্যের পর্যটন সচিব, তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব, ক্ষুদ্র শিল্প দফতরের সচিব এবং হিডকোর এমডি সহ অনান্য উচ্চপদস্থ আধিকারিকরা। জি-২০ সম্মেলনকে ঘিরে বৈঠকে তাঁদের রাজ্যের বিখ্যাত ব্যাঙ্গালোর সিল্ক শোকেস করতে চলেছে কর্ণাটক। ঠিক একইভাবে বাংলার জামদানি বা কাঁথার মতো বিখ্যাত কোনও জিনিস শোকেস করা হবে কলকাতা এবং শিলিগুড়ির বৈঠকে। প্রসঙ্গত, ৮ এবং ৯ ফেব্রুয়ারি কলকাতাতেই বসবে বিজ্ঞান গবেষণা সংক্রান্ত বৈঠক। আবার ৩, ৪ ও ৫ এপ্রিল শিলিগুড়িতে বসবে পর্যটন বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে