মাত্র ২০ জন, ফাঁকা নেতাজি ইন্ডোরে সভা নওশাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: মেরেকেটে মাত্র ২০ জন। ফাঁকা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফের প্রতিষ্ঠা দিবস পালন করল নওশাদ সিদ্দিকিরা। আদালত সভা করার জন্য যে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের মধ্যেই সভার কাজ শেষ করেন তাঁরা।

আদালতের নির্দেশে ধর্মতলায় সভা করতে পারেনি আইএসএফ। তার বদলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল এক হাজারের কম কর্মী নিয়ে নেতাজি ইন্ডোরে সভা করতে হবে। কিন্তু এক হাজার তো দূরের কথা. মাত্র ২০ জনকে নিয়ে সভা করলেন নওশাদ সিদ্দিকি। ১২ হাজার আসন বিশিষ্ট নেতাজি ইন্ডোর পুরো খালিই রইল। শতরঞ্চি সভার আয়োজন করলেন আইএসএফের কর্মীরা।

আদালত নির্দেশ দিয়েছিল, এদিন দুপুর আড়াইটেতে সভার কাজ শুরু করতে হবে। আদালতের নির্দেশ মতোই ২টো ৩১ মিনিটে সভার কাজ শুরু হয়। এদিনের সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতে দেখা যায় নওশাদ সিদ্দিকিকে। সেইসঙ্গে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করা হয়।

পাশাপাশি সভায় এত কম লোক কেন, তার সাফাই দিতেও শোনা যায় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিকে। তাঁর মতে, ‘আদালত নির্দেশ দেওয়ার পর এক হাজারের কম লোক নিয়ে সভার আয়োজন করেছিলাম। কিন্তু পরে জানতে পারি, পুলিশের পক্ষ থেকে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে মনে হয় আমরা আদালত অবমাননা করেছি। দলীয় কর্মীরা যাতে আদালত অবমাননায় অভিযুক্ত না হন, সেজন্য আমরা রাজ্য কমিটির ২০ জন নেতাকে নিয়ে সভা করলাম। এখানে সবাই না এলেও সবাই লাইভ দেখেছেন সভা।‘ একইসঙ্গে নওশাদ জানান, ‘গত দুমাস ধরে কলকাতায় দলের প্রতিষ্ঠা দিবস পালনের জন্য আমরা লড়াই করেছি। কিন্তু হয়নি। আগামীদিনে ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করব।‘

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের