পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে প্যারাটিচারদের ৫ হাজার টাকা করে বেতন বৃদ্ধির ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। ১ নভেম্বর থেকেই বর্ধিত হবে পার্শ্বশিক্ষকদের বেতন। শিক্ষা, বন এবং প্রশাসনের একাধিক ক্ষেত্রে কর্মীদের জন্য আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের প্যারা টিচারদের পাশাপাশি শিক্ষা বন্ধু, স্পেশাল এডুকেটর, ম্যানেজমেন্ট স্টাফ-সহ বিভিন্ন শ্রেণির কর্মীদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক স্তরের প্যারা টিচারদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। একই সুবিধা পাবেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও। তাঁদের ক্ষেত্রেও ভাতা বৃদ্ধির পরিমাণ ৫ হাজার টাকা। শুধু প্যারা টিচাররাই নন, শিক্ষা বন্ধু এবং স্পেশাল এডুকেটরদের ভাতাও ৫ হাজার টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি ম্যানেজমেন্ট স্টাফদের ক্ষেত্রে পদ বা স্তর অনুযায়ী ভাতা বৃদ্ধির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার, ৭ হাজার এবং ১০ হাজার টাকা। বন দফতরের কর্মীদের জন্যও রয়েছে আর্থিক সুবিধা বৃদ্ধির ঘোষণা। বনকর্মীদের ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হবে এবং এই সিদ্ধান্ত আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বনসহায়কদের ভাতাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

অন্যদিকে, প্রাক্তন বিধায়কদের চিকিৎসা সংক্রান্ত ভাতাতেও পরিবর্তন আনা হয়েছে। এতদিন যেখানে মেডিকেল ভাতা ছিল ৬ হাজার টাকা, তা বাড়িয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। এই বর্ধিত সুবিধা ১ অগস্ট থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও, যে সমস্ত বিধায়ক নিজেদের এলাকায় নেতাজি সেবা কেন্দ্র চালু করেছেন, তাঁদের ৩০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এসএসকে-র সহায়ক এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের ক্ষেত্রেও ৫ হাজার টাকা করে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই একাধিক আর্থিক সুবিধা বৃদ্ধির সিদ্ধান্তের প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, ‘শিক্ষা দফতরের ১৪টি গ্রুপ এবারের বাজেটে প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল। তাঁদের বিষয়টি বিবেচনা করে ক্যাবিনেট সহানুভূতিশীল অবস্থান নিয়েছে। সেই অনুযায়ী ওই কর্মীদের জন্য অতিরিক্ত ৩৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।’ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, স্কুল-বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বদলি সংক্রান্ত একটি পোর্টাল খোলা হবে। এই সংক্রান্ত একটি বিল আনা হবে বিধানসভায়। সেই কারণে চলতি মাসেই বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হবে। 

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..