হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাইকোর্টের রায়ে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বাতিল করে দিল ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে কৃষ্ণনগর আদালতের দেওয়া আগের নির্দেশগুলিও খারিজ করে দেওয়া হয়েছে। মহুয়ার বিরুদ্ধে চলা মামলাটি এবার কৃষ্ণনগর আদালত থেকে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে স্থানান্তরের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে মামলার পরবর্তী শুনানি ও আইনি প্রক্রিয়া বিধাননগরের বিশেষ আদালতেই চলবে।

মহুয়ার বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল। পাশাপাশি, মহিলাদের তুলসীমালা, বোরখা ও হিজাব পরানো নিয়ে তাঁর বক্তব্য ঘিরেও বিতর্ক তৈরি হয়। এই অভিযোগগুলির ভিত্তিতে কৃষ্ণনগরের এক বাসিন্দা আদালতের দ্বারস্থ হন। অভিযোগকারীর দাবি ছিল, মহুয়ার বক্তব্যে নারীর শালীনতা ক্ষুণ্ণ হয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ তৈরি হতে পারে এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। ভয় দেখানোর অভিযোগও আনা হয় তাঁর বিরুদ্ধে। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছিল। মামলার শুনানিতে হাজির হওয়ার জন্য মহুয়াকে একাধিকবার সমন পাঠিয়েছিল কৃষ্ণনগর আদালত। তবে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন করেন মহুয়া। এর আগে তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার উপর স্থগিতাদেশও দিয়েছিল হাই কোর্ট। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে ফের মামলাটির শুনানি হয়। শুনানি শেষে কৃষ্ণনগর আদালতের দেওয়া আগের নির্দেশগুলি বাতিল করে দেয় বেঞ্চ।

আরও পড়ুন: কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

মহুয়ার আইনজীবী অর্ক নাগ মামলাটির বিচার করার ক্ষেত্রে কৃষ্ণনগর আদালতের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তাঁর যুক্তি ছিল, মহুয়া একজন সাংসদ। ফলে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচার এমপি-এমএলএ বিশেষ আদালতেই হওয়া উচিত। সেই যুক্তি মেনে মামলাটি বিধাননগরের এমপি-এমএলএ কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফলে আপাতত এই মামলায় স্বস্তি পেলেন কৃষ্ণনগরের সাংসদ। তবে মামলার মূল অভিযোগের বিচার এখন বিধাননগরের বিশেষ আদালতেই হবে।

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দুর, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

মুম্বইয়ে দহি-হান্ডি উৎসবে গিয়ে মারাঠিতে কথা না বলায় বিপাকে সঞ্জয় দত্ত

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল

‘বাঙালিরা মাছ-মাংস সবই খাবে, কিছুই বন্ধ নয়,’ সাফ বার্তা শমীকের

নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির, ঘোষণা শুভেন্দুর

সাবানেও উঠছে না কিচেন তোয়ালের তেল চিটচিটে ভাব? জেনে নিন ৩ ঘরোয়া টোটকা

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

কারা পাবেন অনুদান? আজ পুজো কমিটিগুলির সঙ্গে সমন্বয় বৈঠকে মুখ্যমন্ত্রী

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

৩৬০০০ ফুট উচ্চতায় কমল তেলের চাপ! বিমানের ইঞ্জিন বন্ধ করেন পাইলট, তারপর..

একটা ছোট্ট মেসেজের জন্য এত অপেক্ষা কেন?