বড়দিনে পার্ক স্ট্রিটের ভিড় হার মানাচ্ছে শ্রীভূমির বুর্জ খলিফাকেও!

করোনার আতঙ্কের মাঝেই বড়দিন পালন করতে রাস্তায় নেমেছে আমবাঙালি। সকলেরই গন্তব্য, পার্ক স্ট্রিট।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার আতঙ্কের মাঝেই বড়দিন পালন করতে রাস্তায় নেমেছে আমবাঙালি। সকলেরই গন্তব্য, পার্ক স্ট্রিট। আট থেকে আশি পার্ক স্ট্রিটের দিকেই ঝুঁকেছে আমজনতা। সন্ধ্যা নেমে আসতেই পার্ক স্ট্রিটের ভিড় কার্যত হার মানাচ্ছে শ্রীভূমির বুর্জ খলিফার মণ্ডপকে। আর সেই কারণে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।

বড়দিনের ভিড় সামলাতে পার্ক স্ট্রিটে যান চলাচল বন্ধ করে দিল কলকাতা পুলিশ। বিকেল পাঁচটার পর থেকে বড়দিনের জন্যই পার্ক স্ট্রিটকে ‘ওয়ান ওয়ে ওয়াকিং স্ট্রিট’ করে দিয়েছে পুলিশ। মূলত রাস্তায় প্রচুর মানুষের ভিড়। থিক থিক করছে কালো মাথা। তাই কোনও দুর্ঘটনা যাতে না ঘটে সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। যদিও রাজ্যে ওমিক্রন নিয়ে আতঙ্ক রয়েছে। তাই বিধিনিষেধ ও মাস্ক পরার ক্ষেত্রে জোর দিচ্ছে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এক্সাইড মোড় থেকে ভিড় শুরু হয়েছে। যা সেন্ট পল ক্যাথিড্রাল, ময়দান চত্বর হয়ে পার্ক স্ট্রিট ও অ্যালান পার্কে প্রবেশ করছে। বো ব্যারাকে আলোর রসনাইতে গা ভাসাচ্ছে দর্শনার্থীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যত রাত বাড়বে ততই ভিড় বাড়বে পার্ক স্ট্রিটে। তাই বাড়তি নিরাপত্তা গ্রহণ করেছে কলকাতা পুলিশ। বড়দিনে পার্ক স্ট্রিট এলাকাতেই মোতায়েন থাকছে সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। পুলিশের সহায়তা বুথ থাকছে ১৫টি। মোটর বাইকে টহলদারি চালাবে ২০টি টিম। ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে। শুধু পার্ক স্ট্রিটে থাকছে ২টি ক্যুইক রেসপন্স টিম। ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হবে ভিড়ের ওপর। মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালাবেন।

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

সিকিমের সুড়ঙ্গ ধসে উদ্ধারকাজে সরকারি বিমান পাঠানোর নির্দেশ শুভেন্দুর

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র