চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অনুমতি ছাড়া আংশিক সময়ের শিক্ষক নিয়োগ নয়, নির্দেশিকা শিক্ষা দফতরের

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা দফতরের অনুমতি ছাড়া আংশিক সময়ে শিক্ষক কোনও স্কুলে নিয়োগ করা যাবে না। সোমবার রাজ্য সরকারের তরফে এই কথা জানানো হয়েছে। ইতিমধ্যে জেলা বিদ্যালয় পরিদর্শকদের এই নির্দেশিকা পাঠানো হয়েছে।

সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন শিক্ষা দফতরের নজরে এসেছে। সেখানে দেখা গিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলি নিজেদের প্রয়োজন মতো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করছে। মাসিক ১২০০ থেকে ২০০০ টাকার বিনিময়ে এই নিয়োগ করা হচ্ছে। জানানো হয়েছে, আবেদনকারীর বিএড আবশ্যিক করা হয়েছে। এই সমস্ত বিজ্ঞাপন দেখে শিক্ষা দফতর জানিয়েছে, আগাম অনুমতি ছাড়া কোনও আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে না। শিক্ষা দফতরের নির্দেশের প্রেক্ষিতে জেলা বিদ্যালয় পরিদর্শকরা স্কুলগুলিতে এই নোটিশ পাঠিয়ে দিচ্ছে।

জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশ মেনে আপাতত স্কুলগুলিতে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও শিক্ষক সংগঠনগুলি মনে করছে, যেহেতু মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরে দীর্ঘদিন ধরে কোনও শিক্ষক নিয়োগ হয়নি। তাই স্কুলগুলির পঠন পাঠনের স্বার্থে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ প্রয়োজন। পাশাপাশি ছাত্রছাত্রীদের পঠন পাঠন যাতে ঠিক মতো হতে পারে, সেজন্য শিক্ষা দফতরকে শিক্ষক নিয়োগের বিষয়টি ত্বরান্বিত করা উচিত।

 

 

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ