বৃহস্পতিবার ফের আদালতে তোলা হবে পার্থ-অর্পিতাকে

বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে। বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির গোয়েন্দারা। সূত্রের খবর, এদিন ইডি আধিকারিকদের প্রশ্নের মুখে পড়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা তাঁর নয়। তিনি জানান, অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনিই বলতে পারবেন এই টাকার উৎস কী।

বুধবার পার্থ চট্টোপাধ্যায়কে বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত প্রেসিডেন্সি জেলে ইডির গোয়েন্দারা জেরা করেন। ইডির তিন আধিকারিক ওইদিন পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন। মূলত টাকার উৎস, কিছু যৌথ সম্পত্তি, মেয়ে জামাইয়ের তহবিল এবং একটি ট্রাস্ট নিয়ে পার্থবাবুকে প্রশ্ন করে এদিন তদন্তকারীরা। ইডির গোয়েন্দাদের দাবি, জিজ্ঞাসাবাদে পার্থ অসহযোগিতা করছেন। যথাযথ তথ্য দিচ্ছেন না বলে ইডির অভিযোগ। ইডির আধিকারিকদের প্রশ্নের জবাবে কখনও পার্থ বলছেন ‘জানি না’, কখনও বলছেন ‘আগেই বলেছি’। এদিনই ইডির আধিকারিকরা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে প্রেসিডেন্সি জেল থেকে বেরোলে, জেলে হাজির হন পার্থর আইনজীবী। তিনি পার্থর সঙ্গে দেখা করেন।

প্রসঙ্গত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে। বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছেন দুজনেই। জেলে থাকাবস্থায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। অন্যদিকে পার্থ চট্টোপাধ‌্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের দশজনকে জেরা করার নির্দেশ দিয়েছে আদালত। ১ সেপ্টেম্বর সেই জেরা হতে পারে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে চাকরি পেয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ‌্যায়ের এজলাসে অভিযুক্তদের ডাকা হয়। কিন্তু তাঁদের বক্তব্যে আদালত সন্তুষ্ট না হওয়ায় তাঁদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের