জামিনের আবেদন করে পার্থ চাইলেন সাহায্য, কাঁদলেন অর্পিতা

পার্থ চট্টোপাধ্যায় যে কোনও শর্তে জামিনের আবেদন জানিয়েছেন। তবে এবারেও অর্পিতা মুখোপাধ্যায় নিজের জামিনের আবেদন জানাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এর আগে বারবার জামিনের আবেদন জানিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। তবে মেলেনি জামিন। বুধবারেও ফের তিনি আবেদন জানালেন জামিনের। চাইলেন ‘হেল্প’। অন্যদিকে, কাঁদলেন অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE)। এদিন পার্থ ও অর্পিতা আদালতে হাজিরা দিয়েছিলেন। অবশ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন ভার্চুয়ালি।

পার্থ চট্টোপাধ্যায় যে কোনও শর্তে জামিনের আবেদন জানিয়েছেন। তবে এবারেও অর্পিতা মুখোপাধ্যায় নিজের জামিনের আবেদন জানাননি। বুধবার শুনানির সময় পার্থ বলেন, ৬৬ দিন পেরিয়েছে। সমস্ত সাহায্য করেছেন তিনি। বলেন, ‘আমার মেডিক্যাল হেল্প চাই’। তাঁর কথা শুনে বিচারক বলেন, অর্ডার দেওয়া আছে সমস্ত ধরণের মেডিক্যাল সাহায্যের। তারপরেই বিচারক প্রশ্ন করেন, ‘আপনাকে মেডিক্যাল হেল্প করা হচ্ছে না?’ তাঁর উত্তরে পার্থ বলেন,  ‘এটা যথেষ্ট নয়। আমায় যে কোনও শর্তে জামিন দিন’। আরও বলেন, ‘আমি কখনও এরকম ঘটনার মুখোমুখি হইনি। অকারণে আটকে রাখা হয়েছে’। বিচারকের উদ্দেশ্যে পার্থ বলেন, ‘আমার কেরিয়ারে নজর দিন’। অন্যদিকে, অর্পিতা বলেন, ‘আমার মায়ের বয়স অনেক। মা কেমন আছেন জানি না। মায়ের সঙ্গে কথা বলতে চাই। একটু অ্যালাও করুন স্যার’।

বিচারক এদিন শুনানির পরে বলেন, পার্থ চট্টপাধ্যায়ের আবেদন বিবেচনা করে দেখা হবে। অর্পিতা চট্টোপাধ্যায়ের আবেদন প্রসঙ্গে আদালতের বক্তব্য, মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া সম্ভব নয়। জেলের ফোনে কথা বলার জন্য  আবেদন করতে পারেন।

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র