‘হৃদয়ে লেখা নাম রয়ে যাবে’ : পার্থ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদনের শুনানি শুক্রবার আদলতে দীর্ঘক্ষণ চলে।পার্থ চট্টোপাধ্যাযয়ের আইনজীবী, বিপ্লব গোস্বামী বলেন,বাগ কমিটির রিপোর্টে দুজনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছিল। আর বলা হয়েছিল এই দুজন ও অন্যান্যর বিরুদ্ধে তদন্ত করতে। বাগ কমিটির রিপোর্টে পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এর ভূমিকা নেই। একটা কমিটি যদি তদন্ত নিয়ে কোনও গাইড লাইন দেয়, এবং তা যদি হাইকোর্ট শিলমোহড় দেয় তাহলে তো কোনও তদন্তকারী সংস্থাকে ওই গাইড লাইন মানতে হবে। আর পার্থ চট্টোপাধ্যায়ের নাম কমিটির রিপোর্টে ছিল না । রিট পিটিশনেও ছিল না।আমরা আবেদনে বলেছি সুদূর ভবিষ্যতে বিচার প্রক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই। ১৫/১৬ জন এমন রয়েছেন তাদের নাম চার্জশিটে আছে, কিন্তু কোনও পদক্ষেপ হয়নি।

দীর্ঘ সময় প্রায় একবছর কাস্টডিতে। Shown arrest এর সময় চার দিন বাদে আমাকে জেরা করা হয়নি। এমনকি আমাকে জেরা করে কাউকে পেয়েছে?আমি বয়স্ক, অসুস্থ। বলা হয়েছে আদালতে। আমি জামিন পেলে তদন্ত থমকে যাবে এমন কোনও ব্যপার নেই।অন্যান্যদের সাথে আমার পার্থক্য কোথায়? আমার পূর্বপুরুষ থেকে এখানে আমরা থাকি। আমার চলে যাওয়ার কিছু নেই। উনি জামিন পেলে কোথায় আটকে যায় তা সিবিআইয়ের রিমান্ডে নেই।কল্যাণময় গাঙ্গুলির এক্সটেনশনের অভিযোগ আনা হয়েছিল। সেই সময় তো শুধু ওনার হয়নি আরও অনেকের হয়েছে। একটা নাম নিয়ে ম্যালাইন করা যায়। জামিনের বিরোধিতা করা যায় না।পার্থ চট্টোপাধ্যায় এজলাসে দাঁড়িয়ে বিচারককে বলেন,শিক্ষকদের বয়স ৬০ থেকে ৬২ ও পরে ৬৫ করা হয়।অধ্যাপক ৬০ থেকে ৬২ ও পরে ৬৫। উপাচার্য ৬৫ থেকে ৭০ করা হয়েছে। বিভিন্ন বোর্ড ও কমিশনেওএটা হয়েছে। এটা তো বয়স এক্সটেনশন হওয়ার কারণে হয়েছে।এদিকে সিবিআই আইনজীবী বলেন,শিক্ষা দফতরের সমস্ত বিষয় ছিল তার নখদর্পনে। তাহলে কি ভাবে দায় এড়িয়ে যাচ্ছেন?

বিচারক, সিবিআইকে(CBI) বলেন ,চার্জশিটে তো একাধিক নাম আছে। তার মধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন, কয়েকজনকে ধরেছেন। বাকিরাতো আকাশে উড়ছে। একজনের নাম, তার নাম তো এফআইআরে আছে। ফেরার নন। কিন্তু উনি তো বাইরে আছেন । পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনের সুনামিতে আদালতে এভাবেই বিচারক সিবিআই-এর আইনজীবীকে ভৎসনা করে ন।
এছাড়া আজ সাংবাদিকদের তরফ থেকে আদালতে ঢোকা ও বেদনার সময় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে প্রশ্ন করা হয় – নাকতলার পূজোর দায়িত্বে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় বহু বছর ধরে। কিন্তু সেই দায়িত্ব এখন অরূপ বিশ্বাসকে দিয়ে দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে সেই প্রশ্নের উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন ,’খুব ভালো সিদ্ধান্ত । অরুপ অনেক সুদক্ষ পূজা সংগঠক।’আপনার নামেই তো নাকতলার পুজো হতো, সেটা এখন সরিয়ে অরূপ বিশ্বাসকে(Arup Biswas) দেওয়া হলো ,কি বলবেন, তার উত্তরে গাড়িতে উঠে পার্থ চট্টোপাধ্যায় বলেন,’ তাহলে সেটাই থাকবে, হৃদয়ে লেখা নাম  রয়ে যাবে’।

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়