মমতার সিদ্ধান্ত সঠিক, দলের না হয় সময় বলবে: পার্থ

এদিন পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, 'কারা ষড়যন্ত্র করছেন জানতে পারবেন। বলেন, নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেডিক্যাল টেস্টে নিয়ে যাওয়ার আগে পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) বলেছিলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার’। বিস্ফোরক হয়ে এই কথা বলার পরে হুইল চেয়ারে চেপে ঢুকেছিলেন ইএসআই হাসপাতালে। চেকআপ করে বেরানোর সময় ফের বিস্ফোরক সদ্য অপসারিত মন্ত্রী। বেরিয়েই তিনি বললেন, তাঁকে মন্ত্রিসভা থেকে সরানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক। তবে তাঁর বক্তব্য ঘিরে র‍য়েছে জল্পনা। এদিন কি কিছু ইঙ্গিত দিলেন পার্থ? 

শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক তবে দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা বলবে সময়। এদিন তিনি আরও বলেন, ‘কারা ষড়যন্ত্র করছেন জানতে পারবেন। বলেন, নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে। উল্লেখ্য, এদিন মেডিক্যাল চেকআপে ঢোকার আগে গাড়ির ভেতরে কান্নায় ভেঙে পড়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। নামতে চাইছিলেন না গাড়ি থেকে। তাঁকে টেনে হিঁচড়ে নামিয়ে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভেতরে। 

উল্লেখ্য, টালিগঞ্জের ‘ডায়মণ্ড সিটি’ ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয়েছিল ২১ কোটি ৯০ লক্ষ টাকা, ৭৬ লক্ষ টাকার গয়না, ১ টি কালো ডায়েরি সহ আরও ২ টি ডায়েরি, ১৮ টি মোবাইল, ১২ ভুয়ো সংস্থার হদিশ, যার মধ্যে ৬ টিতে অর্পিতার ঘনিষ্ঠ জন, ৩ টির মালিক অর্পিতা নিজেই। উদ্ধার হয়েছে ফ্ল্যাট সহ জমির একাধিক নথি। এই তালিকায় আছে হাজার ডলার, শিক্ষা দফতরের খাম বন্দি ৫ লক্ষ টাকা, হার্ড ডিস্ক। এই ফ্ল্যাট থেকেই উধাও চারটি বিলাসবহুল গাড়ি। যার দাম প্রায় দেড় কোটি। এর মধ্যে দুটি গাড়ি অর্পিতার নিজের নামেই। 

অন্যদিকে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে, ২৭ কোটি ৯০ লক্ষ টাকা, ৬ কেজি সোনা। প্রকাশ্যে এসেছে এবং বিভিন্ন জনগণের দাবি অনুসারে তাঁদের রয়েছে, একাধিক বাগানবাড়ি ও বাড়ি। আবার, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এসএসসি টেটের সংশোধিত তালিকা উদ্ধার করা হয়েছে। সেই তালিকা ২০১২ সালের। দাবি, মিলেছে অর্পিতার বাড়ির ৭ টি সম্পত্তির দলিল ও ৩০৪ পাতার নথি।  

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?