পুরভোটের আগে রূপার পত্রাঘাতে ফের বেসামাল বঙ্গ বিজেপি

ফেসবুকে এই চিঠি শেয়ার করে রূপা বড় বার্তা দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে। রাজনৈতিক মহলের অভিমত, বিজেপি সাংসদ যে দলের কাজকর্মে মোটেই খুশি নন সেটা তিনি

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগমের ৮৬ নম্বর ওয়ার্ড নিয়ে বিজেপির নাজেহাল দশা কাটার নাম নেই। ওই ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর তথা পথ দুর্ঘটনায় নিহত তিস্তা বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাসকে প্রার্থী না করোনো নিয়ে শুরু বিতর্কের। প্রার্থীপদ না পেয়েই গৌরব নির্দল হিসেবে মনোনয়ন পেশ করেছেন। তাঁকে সমর্থন করে প্রকাশ্যেই সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্য়ায়। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বঙ্গ বিজেপির সহ সভাপতিও। এবার ফের ফেসবুক পোস্টে খোলা চিঠি লিখেছেন রূপা গঙ্গোপাধ্যায়। তাতে পরিস্কার জানিয়েছেন তিস্তার পাশে আজও আছেন তিনি। এই বিষয়টি প্রকাশ্যে আসার পরই বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়।

বুধবার রাতেই ফেসবুকে একটি চিঠি শেয়ার করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তিস্তার স্বামী গৌরবের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘আমার তো আর হোর্ডিং লাগানোর ক্ষমতা নেই। থাকলে তোদের দু’জনের ছবি টাঙিয়ে বলতাম, আমি তৃষার সঙ্গে আছি, থাকব। নগন্য কার্যকর্তা আমি। তাই এক একাই ৩০-৩৫ জন খুনী, ধর্ষকে গ্রেফতার করাতে পেরেছি পুলিশের সাহায্যে। শান্ত ভদ্র আন্দোলনের মাধ্যমে। তাই তো আমাকে তাড়াতে হয় রাজ্য থেকে’। পাশাপাশি তাঁর চিঠিতে উঠে এসেছে আরও একটি চ্যালেঞ্জ, যা কার্যত ছুঁড়ে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপির শীর্ষনেতৃত্বকেই। রূপা লিখেছেন, কার্যকতা এমন একটি পদ, যা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। দল আমাকে তাড়িয়ে দিতে পারে, সাসপেন্ড করতে পারে। কিন্তু দলত্যাগ করতে বাধ্য করতে পারে না। নির্দল প্রার্থী গৌরবকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিজেপি সাংসদ রূপার আর্জি, ‘আমি মা কালির কাছে প্রার্থনা করছি, এলাকার মানুষ যেন এগিয়ে এসে তোমাকে মানুষের সেবার সুযোগ করে দেন’।

ফেসবুকে এই চিঠি শেয়ার করে রূপা বড় বার্তা দিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বকে। রাজনৈতিক মহলের অভিমত, বিজেপি সাংসদ যে দলের কাজকর্মে মোটেই খুশি নন সেটা তিনি বার বার বুঝিয়ে দিচ্ছেন। ফলে পরোক্ষেই তিনি বুঝিয়ে দিলেন যে যেকোনও মুহূর্তে দল ছাড়তে পারেন। এরপরই জল্পনা শুরু হয়েছে তবে কী ফের ভাঙন ধরতে চলেছে বঙ্গ বিজেপিতে! এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহল।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩