অরেঞ্জ ও ইয়েলো মেট্রো লাইনে শুরু যাত্রী পরিষেবা, কতটা সুবিধা যাত্রীদের?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করে যাওয়ার পর সোমবার থেকে মেট্রোর ইয়েলো ও অরেঞ্জ লাইন চালু হল  যাত্রী পরিষেবা। এদিন সকালে প্রথম হলুদ কমলা লাইনে ছুটলো মেট্রো। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত চলেছে মেট্রো। ২২ আগস্ট উদ্বোধন হলেও, সোমবার থেকে এই দুই লাইনে চালু হল মেট্রো পরিষেবা।

ইয়েলো লাইনে প্রথম চলল মেট্রো। যাত্রীরা এই মেট্রো পেয়ে অত্যন্ত খুশি। তাঁদের মতে, অফিস টাইমে খুব কম সময়ে পৌঁছে যাওয়া যাচ্ছে গন্তব্যে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারছেন অফিসযাত্রীরা। পাশাপাশি অরেঞ্জ লাইনে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারিত হয়েছে মেট্রো। এর আগে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত  চলত মেট্রো। সেই রাস্তাই সম্প্রসারিত হয়েছে। বেলেঘাটা পর্যন্ত পৌঁছে যাওয়ায় খুব সহজ। তাড়াতাড়ি অফিস যাত্রীরা পৌঁছে যাচ্ছেন।

জানা গিয়েছে, এদিন ইয়েলে লাইনে মেট্রো চলেছে ৭.৫৮ মিনিটে। সকালেই বেশ কিছু যাত্রী পৌঁছে গিয়েছিলেন মেট্রো স্টেশনে। তাঁরাল জানাচ্ছেন ঘুরপথে আসতে গেলে অনেকটা সময় ও অনেক টাকা বেরিয়ে যেত সেখানে এই মেট্রোতে খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যাচ্ছে। ভিড়ের চাপও তেমন নেই। ফলে খুশি যাত্রীরা। এদিন শেষ মেট্রো রাত ৮টা। শুক্রবার তিন লাইনের উদ্বোধন হওয়ার পরে গোটা কলকাতার পরিবহনের মানচিত্র অনেকটাই বদলে গিয়েছে। হাওড়া ময়দান থেকে যে কেউ মেট্রো রুটেই সহজে পৌঁছে যেতে পারবেন বিমানবন্দর সল্টলেক সেক্টর ফাইভ থেকে শুরু করে কবি সুভাষ বা বেলেঘাটায়। তার জন্য যানজটে পড়তে হবে না।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ