বল ভেবে খেলতে গিয়ে আচমকাই  বিস্ফোরণ, গুরুত্বর জখম কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীপুজোর মধ্যেই খাস কলকাতায় ঘটল মর্মান্তিক ঘটনা। বল ভেবে খেলতে গিয়ে আচমকাই বোমা বিস্ফোরণ। আর তাতে গুরুত্বর জখম হন এক কিশোর। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চলছে চিকিৎসা।  তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর।  শুক্রবার এমনই ঘটনা ঘটেছে কলকাতার পাটুলিতে।

বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সঙ্গে সঙ্গে কিশোরকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কীভাবে বিস্ফোরণ হল, সে সংক্রান্ত তথ্যের খোঁজে ঘটনাস্থল খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিনের ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানিয়েছেন,’ এদিন সকাল ১১ টা নাগাদ আচমকাই বিস্ফোরণের শব্দ শুনতে পাই। আমরা দৌড়ে মাঠে  যাই। গিয়ে দেখি ছেলেটার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছে। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।‘

উল্লেখ্য, এই ঘটনাটি যেখানে হয়েছে সেই মেলার মাঠ, পাটুলি থানা থেকে একেবারে ঢিলছোঁড়া দূরত্বে অবস্থিত। সেখানে কীভাবে বোমা এল তা নিয়ে উঠছে প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিষিদ্ধ কোনও বাজি হয়তো মেলার মাঠে পড়েছিল আর সেটা থেকেই ঘটে বিস্ফোরণ। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। স্বাভাবিকভাবেই আচমকাই বিস্ফোরণ হওয়ায় গোটা এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’