ভোট পঞ্চমীতে দেশে এগিয়ে সেই বাংলাই, গর্বিত বাঙালিরাও

ভোট বিপ্লবের ঘটনায় বেশ গর্বিত ও খুশি বাঙালিরা। তাঁদের দাবি, আগামী দিনে এই বাংলাই নেতৃত্ব দেবে দেশকে। দেশকে পথ দেখাবে এই বাংলাই।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি পদে পদে যে বাংলাকে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকার(Narendra Modi Government) বঞ্চনা, লাঞ্চনা করে এসেছে সেই বাংলাই(Bengal) এবার ভেলকি দেখাচ্ছে ভোট প্রদানের(Poll Percentage) ক্ষেত্রে। এদিন দেশের ৫টি রাজ্য এবং ৩টি কেন্দ্র শাসিত এলাকায় অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) পঞ্চম দফার ভোটগ্রহণ(5th Phase Polling) করা হচ্ছে মোট ৪৯টি কেন্দ্রে। এর মধ্যে বাংলার মধ্যে রয়েছে ৭টি কেন্দ্রে। এদিন সকাল থেকেই বাংলার বুথে বুথে ভোটারদের যে লাইন চোখে পড়েছে, তা দেশের আর কোনও রাজ্যে চোখে পড়েনি। এমনকি প্রথম ৪ ঘন্টাতেও দেখা যাচ্ছে ভোট প্রদানের দৌড়ে গোটা দেশের মধ্যে এগিয়ে রয়েছে বাংলাই। আর তাই এই ভোট বিপ্লবের ঘটনায় বেশ গর্বিত ও খুশি বাঙালিরা। তাঁদের দাবি, বাংলাই যে দেশকে পথ দেখাবে আগামী দিনে সেটা নতুন করে আরও একবার প্রমাণিত হল। আগামী দিনে এই বাংলাই নেতৃত্ব দেবে দেশকে।

গত ১৯ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার নির্বাচন। সেদিন ছিল প্রথম দফার ভোটগ্রহণ। সেদিন থেকেই দেখা যাচ্ছে বাংলার বুকে সব থেকে বেশি ভোট পড়ছে দেশের অনান্য রাজ্যের তুলনায়। এদিন যখন দেশের পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে তখনও সেই একই প্রবণতা বজায় থাকতে দেখা যাচ্ছে। এদিন বাংলা ছাড়াও ভোট হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, লাদাখ, জম্মু এবং কাশ্মীরের বুকে। এদিন সব থেকে বেশি সংখ্যক লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে উত্তরপ্রদেশের বুকে। সেখানে এদিন ১৪টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হচ্ছে। তারপরেই আছে মহারাষ্ট্র। সেখানে ১৩টি লোকসভা কেন্দ্রে এদিন ভোট নেওয়া হচ্ছে। তৃতীয় স্থানে আছে বাংলা, এ রাজ্যে এদিন ৭টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। এর বাইরে এদিন বিহারে ৫টি, ঝাড়খণ্ডে ৩টি এবং লাদাখ, জম্মু ও কাশ্মীরে ১টি করে কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে, এদিন সকালে প্রথম ২ ঘন্টায় এই ৪৯টি লোকসভা কেন্দ্রের মধ্যে সব থেকে বেশি ভোট পড়েছে বাংলার ৭টি কেন্দ্রেই। যেখানে দেশের ৪৯টি লোকসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে সকাল ৯টার মধ্যে ভোটদানের গড় হার ৮.৮৬ শতাংশ, সেখানে বাংলায় ভোট পড়ে ১৫.৩৫ শতাংশ।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে, দেশের বুকে প্রথম ২ ঘন্টায় এদিন বাংলার পরেই ভোট বেশি পড়েছে উত্তরপ্রদেশে। সেখানে প্রথম ২ ঘন্টায় ভোট পড়েছে উত্তরপ্রদেশে ১২.৮৯ শতাংশ। বাকি রাজ্যগুলি কিন্তু সেই তুলনায় অনেক পিছিয়ে। ঝাড়খণ্ডে সকাল ৯টা পর্যন্ত ভোটের হার ১১.৬৮ শতাংশ, লাদাখে ১০.৫১ শতাংশ, বিহারে ৮.৮৬ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ৭.৬৩ শতাংশ, ওড়িশা ৬.৮৭ শতাংশ, মহারাষ্ট্রে ৬.৩৩ শতাংশ ভোট পড়েছে। বাংলার মধ্যে প্রথম ২ ঘন্টায় সব থেকে বেশি ভোট পড়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে। সেখানে ভোট পড়েছে ১৭.২৫ শতাংশ। তারপরেই একে একে আছে আরামবাগ – ১৬.৩৮ শতাংশ, হাওড়া – ১৫.২০ শতাংশ, বনগাঁ – ১৫.১৯ শতাংশ, ব্যারাকপুর – ১৫.০৮ শতাংশ, শ্রীরামপুর – ১৪.৪৩ শতাংশ এবং হুগলি – ১৪.০১ শতাংশ। বেলা ১১টা পর্যন্ত দেখা যায় সারা দেশের হিসাবে আবারও বাংলা এগিয়ে আছে ভোটদানের লড়াইয়ে। গোট দেশে প্রথম ৪ ঘন্টায় যেখানে গড়ে ২৩.৬৬ শতাংশ ভোট পড়েছে, সেখানে বাংলায় পড়েছে ৩২.৭০ শতাংশ ভোট।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে, সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিহারে, ২১.১১ শতাংশ, জম্মু ও কাশ্মীরে ২১.৩৭ শতাংশ, ঝাড়খণ্ডে ২৬.১৮ শতাংশ, লাদাখে ২৭.৮৭ শতাংশ, ওড়িশায় ২১.০৭ শতাংশ এবং উত্তরপ্রদেশে ২৭.৭৬ শতাংশ ভোট পড়েছে। বাংলার বুকে সকাল ১১টা পর্যন্ত সব থেকে বেশি ভোট পড়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে। সেখানে প্রদত্ত ভোটের হার ৩৬.২১ শতাংশ। এর পরেই রয়েছে উলুবেড়িয়া। সেখানে ভোট পড়েছে ৩৩.৯৮ শতাংশ। এর পরে একে একে রয়েছে হুগলি ৩৩.৭৮ শতাংশ, বনগাঁ ৩১.৮১ শতাংশ, শ্রীরামপুরে ৩১.৭৪ শতাংশ, হাওড়ায় ৩০.৮৯ শতাংশ এবং ব্যারাকপুরে ২৯.৯৯ শতাংশ। দেখার বিষয় বাংলার এই এগিয়ে থাকার প্রবণতা এদিন দিনভর বজায় থাকে নাকি তাতে পরিবর্তন ঘটে।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা