Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাংলার মানুষ কারও সামনে আত্মসমর্পণ করবেন না’, ট্যুইট বার্তা অভিষেকের

রবিবার সকাল সকাল বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট করলেন বাংলার শাসক দল তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলায় তৃণমূলের(TMC) শহিদ দিবসের কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকে ভিড় কর্মী এবং সমর্থকদের। দলে দলে তাঁরা ধর্মতলার মূল মঞ্চের দিকে যেতে শুরু করেছেন। রাত থেকেই মঞ্চের সামনে পৌঁছে গিয়েছেন অনেকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং চার কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে সাফল্য পেয়েছে রাজ্যের শাসকদল। তার পর এই প্রথম কোনও বড় জনসভা তৃণমূলের। নির্বাচনের সাফল্যকে দলের সর্বস্তরের কর্মী এবং সমর্থকদের সঙ্গে উদ্‌যাপন করা হবে ২১ জুলাইয়ের সমাবেশে। মূল বক্তা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ছাড়াও দলের প্রথম সারির নেতারা মঞ্চে থাকবেন। এই সভা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের লক্ষ্যেও দলকে দিশা দিতে পারেন নেত্রী। তৃণমূলের ২১ জুলাইয়ের(Ekushe July) সমাবেশের প্রস্তুতিতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee)। তবে রবিবার সকাল সকাল বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে ট্যুইট(Tweet Message) করলেন তিনি।

তিনি লিখেছেন, ‘২১শে জুলাই অত্যাচারের বিরুদ্ধে সাহস আর রুখে দাঁড়ানোর গল্প যা মানুষ রচনা করে মানুষের জন্য মানুষদের নিয়ে। আজকের শহীদ দিবসে আমরা শহিদদের প্রণাম জানাচ্ছি আর জনগণের অধিকার আদায়ের জন্য নিরলসভাবে লড়াই করার অঙ্গীকার করছি। বাংলার মানুষ বার বার বাংলা-বিরোধীদের দেখিয়ে দিয়েছেন, কোনও অবস্থাতেই তাঁরা নত হবেন না, কারও সামনে আত্মসমর্পণ করবেন না। বাংলার মানুষকে ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।’ এদিন ট্যুইট করার আগেই অবশ্য অভিষেক তৃণমূলের দলীয় মুখপত্রে বার্তা দিয়েছেন দলের কর্মী থেকে সমর্থকদের। জানিয়েছেন, ‘একুশে জুলাই দিনটি আবেগকম্পিত স্মৃতির আলেখ্যে লেখা এক আকাশ ভাস্বর প্রভার নাম। এই দিন শহিদ তর্পণের দিন। প্রতি বছর একুশে জুলাই আমাদের কাছে নবরূপে ধরা দেয়। আমরা প্রতি বছর আজকের দিনে অদম্য লড়াইয়ের চেতনায় পুনরায় উদ্বুদ্ধ হই। শপথ গ্রহণ করি এগিয়ে চলার। দিনটির মাহাত্ম্য আমাদের কাছে অপরিসীম। যে তেরো জন বীর শহিদকে আমরা আজকের দিনে চিরতরে হারিয়েছিলাম, তাঁদের সকলকে বিনম্র চিত্তে জানাই শ্রদ্ধাঞ্জলি।’

লিখেছেন, ‘এবারের একুশে জুলাই বরাবরের মতন নতুন বার্তা বহন করে এনেছে আমাদের কাছে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে গণদেবতাই শেষ এক নতুন সূর্যোদয় দেখেছি, যেখানে অরাজকতার প্রভাববিস্তারী বিজেপি- আজ কিছুটা হলেও পিছপা হতে বাধ্য হয়েছে। নিশ্চিতভাবে এই জয় মা- মাটি-মানুষের। এই জয়ের আনন্দ যতটা মধুর, ঠিক ততটাই উপভোগ্য। কারণ, বিগত দশ বছরে ভারতের পবিত্র মাটিতে গণতন্ত্র ও সংবিধানকে বারংবার বুড়ো আঙুল দেখিয়েছে যারা, তারা আজ উল্লাসের মঞ্চ থেকে সরে গিয়ে দূরে কোথাও হিসেবনিকেশ করছে— কোনও যড়যন্ত্র বা চক্রান্ত কাজে এল না তাদের। তবুও এখনও অনেকটা কথা বলেছেন, ক্ষয় পেয়েছে স্বৈরতন্ত্রের বিষ দাঁত, ধর্মের নামে অধর্মের নেশায় বুঁদ করে রাখতে চাওয়া বিজেপিই অযোধ্যায় দেখেছে সংবিধান এবং সততার জোর। নির্মূলভাবে এই ঘাতক শক্তির পরাজয় নিশ্চিত করতে হবে।তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। উপনির্বাচনেও বাংলা-সহ দেশের অধিকাংশ মানুষ ভরসা রেখেছেন আমাদের উপর। একুশে জুলাইয়ের বিশেষ দিনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এইভাবেই যেন মানুষের পাশে সারাক্ষণ থাকতে পারি এবং মানুষের ভরসাযোগ্য হয়ে তাঁদের পরিষেবা দিতে পারি। বাংলা- বিরোধী, দেশ-বিরোধী, বিজেপির সঙ্গে কোনওরকম আপস নয়। এই সকল অপশক্তির পূর্ণ পতন না হওয়া পর্যন্ত, আমাদের লড়াই থামবে না।’

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৪২০ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

ট্রেনে বন্ধুত্ব করেই বিপদ! ‘অশ্লীল’ ভিডিওর ফাঁদে পড়ে ৮ লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের