চলন্ত অটোতে কিশোরীকে যৌন নিগ্রহ, গ্রেফতার পুলিশকর্মী

বিশেষভাবে সক্ষম এক ১৭ বছর বয়সী কিশোরীকে চলন্ত অটোর মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ উঠল পুলিশকর্মীর বিরুদ্ধে।  খাস কলকাতায় এমন ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশেষভাবে সক্ষম এক ১৭ বছর বয়সী কিশোরীকে চলন্ত অটোর মধ্যে যৌন নিগ্রহের অভিযোগ উঠল পুলিশকর্মীর বিরুদ্ধে।  খাস কলকাতায় এমন ঘটনা ঘটেছে। যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত কলকাতা পুলিশের ওই কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায়(POCSO) মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ কনস্টেবলের নাম দেবু মণ্ডল। শুক্রবার সন্ধেয় মায়ের সঙ্গে অটোয় চেপেছিল বিশেষভাবে সক্ষম নির্যাতিতা নাবালিকা। উলটোডাঙা এলাকায় অটো চেপে যখন ওই নাবালিকা এবং তার মা যাচ্ছিলেন সেই সময় একই অটোতে ছিলেন পুলিশ কনস্টেবল দেবু। অভিযোগ, চলন্ত অটোতেই কলকাতা পুলিশের কনস্টেবল দেবু মণ্ডল মেয়েটিক যৌন নিগ্রহ করে। এর পর মেয়েটি তার মাকে পুরো বিষয়টি জানায়। ওই নাবালিকার মা তড়িঘড়ি ১০০ নম্বরে ফোন করে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে তৎপরতা শুরু করে পুলিশ। অভিযোগকারী এবং অভিযুক্তকে মানিকতলা থানায় নিয়ে যায় পুলিশ এসে। সেখানেই ওই পুলিশকর্মীকে গ্রেফতার করে মানিকতলা থানার পুলিশ। জানা গিয়েছে অভিযুক্ত পুলিশকর্মী কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্য।

চলন্ত অটোতে বিশেষ ভাবে সক্ষম নাবালিকাকে যৌন নিগ্রহ করার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে পকসো ধারায়(POCSO) মামলা রুজু করা হয়েছে। একজন পুলিশকর্মী কী ভাবে এমন কাজ করল তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সকলে। রক্ষক কেন ভক্ষক হয়ে উঠছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। অন্যদিকে বিশেষ ভাবে সক্ষম ওই নাবালিকা এই ঘটনার পর মানসিক ভাবে ভেঙে পড়েছে। অভিযুক্ত পুলিশকর্মীর শাস্তি চাইছে তার পরিবার।

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

৬ মাসের শিশুকে কোলে নিয়ে ছ’তলা থেকে ঝাঁপ আইটি কর্মীর, তারপর যা হল…

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা

ফ্যাশনের জন্য স্নিকার্স, ফিটনেসের জন্য রানিং শু! ভুল জুতোর ব্যাবহারে বাড়তে পারে পায়ের সমস্যা

সাতসকালে অভিষেকের বাড়িতে শালবনি থানার পুলিশ, কী কারণে হানা?