বাইপাসে পকেটমারদের দৌরাত্ম্য, ভিড় বাসে অসতর্ক হলেই মোবাইল চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভিড় বাস ও ট্রেনে উঠলেই পকেটমারি হওয়ার ঘটনা নতুন নয়। একটু সাবধানতা অবলম্বন করতে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাবধান হয়েও পকেটমারি থেকে রেহাই পাওয়া যায় না। বাইপাসে এই ধরনের ঘটনা হামেশাই ঘটছে। পকেটমাররা পরিকল্পনা করে টার্গেটকে ফাঁদে ফেলে মোবাইল বা মানিব্যাগ তুলে নিচ্ছে পকেট থেকে। ইএম বাইপাসে ভিড় বাসে উঠলেই সতর্ক থাকতে হয়। কারণ রুবি মোড় থেকে বিপরীতমুখী দুই রুটে পিক পকেটের দৌরাত্ম ক্রমাগত বেড়েই চলেছে। এর ফলে নাজেহাল হতে হচ্ছে যাত্রীদের।

পকেটমাররা মূলত টার্গেট করে মোবাইল ফোন। সুযোগ বুঝে মাঝেমধ্যে মানিব্যাগ সরিয়ে দিচ্ছে। পকেটমাররা গ্যাং হিসেবে বাসে ওঠে। রুবি থেকে অজয়নগর মোড় এবং রুবি থেকে পার্ক সার্কাস স্টেশন রোড পর্যন্ত চলে এই সাফাই কাজ। এই নিয়ে একাধিক অভিযোগ স্থানীয় থানাগুলোতে জমা পড়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। জানা যাচ্ছে, কালিকাপুর থেকে পার্ক সার্কাস পর্যন্ত ভিড় বাসকে টার্গেট করে এই অভিযুক্তরা। যাত্রীর অজান্তেই খুব নিখুঁতভাবে ব্যাগ বা পকেট থেকে ফোন তুলে নিচ্ছে পকেটমাররা। সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত মূলত এই ধরনের কাজ বেশি করে করে থাকে। সায়েন্সসিটি, পঞ্চান্নগ্রাম, উত্তর পঞ্চান্ন গ্রাম, ভিআইপিবাজারে কার্যসিদ্ধি করছে তারা।

মূলত একাধিক ব্যক্তি ভিড় বাসকে টার্গেট করে ওঠে। ভিড় থাকায় অনেকেই অনেক কিছু বলতে পারেন না। গেটের কাছে একটা ধাক্কাধাক্কির পরিস্থিতির সৃষ্টি করে। প্রথম থেকেই টার্গেট সেট করে নেয় তারা। ফোন কোথায় রাখা হচ্ছে, কি পরিস্থিতিতে রাখা হচ্ছে সবটাই লক্ষ্য রাখা হয়। একজন টার্গেটকে ব্যস্ত রাখার চেষ্টা করে, অন্যজন হাত সাফাই করে। ওই একই রুটে পরপর পকেটমারের ঘটনা প্রায়ই ঘটে চলে। অভিযোগকারীরা জানান, থানায় অভিযোগ জানিয়ে মোবাইল পাওয়া যায় না। তাই জেনারেল ডায়েরি করেই নম্বর নিয়ে নতুন সিম তুলতে হয়। ফলে মোবাইল উদ্ধারে ততটা তৎপরতা দেখা যায়না।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ