পিকনিক গার্ডেনের ৩৯ পল্লীর এবারের থিম ‘আমরাও পারি’, মণ্ডপ সাজাচ্ছেন বিশেষ সক্ষমরা

Share:

নিজস্ব প্রতিনিধি: পিকনিক গার্ডেনের ৩৯ পল্লি ।এবার থিম ‘আমরাও পারি’।শিল্পী,স্নেহাশিস দাস। যা কাজ করছেন তারা হলেন এখানে প্রত্যেকেই বিশেষ সক্ষম(Physically Chelange)। তারাও যে একটি পুজো মণ্ডপ তৈরি করতে পারেন এবং তাদের নিয়ে যে কোন পূজা উদ্যোক্তারা ভাবতে পারে তার বড় উদাহরণ ৩৯ পল্লী(39 Pally)।এই পুজোয় প্রতিমার চক্ষুদান থেকে শুরু করে প্যান্ডেলের কাজ, ক্যানভাসের ছবি। সর্বত্র কাজ করেছে বিশেষ সক্ষমরা। অভিনব ভাবনা নিয়েছে এই পুজো কমিটি।

৩৯ পল্লী পুজো কমিটির সভাপতি গৌতম রায় চৌধুরী(Goutam Roy Chowdhury) বলেন, ‘আমার প্রতিবেশী একটি বাচ্চা রয়েছে, তাঁকে দেখেই মনে হয়েছে যদি এবারের পুজো একটু অন্যরকম হয়। আমাদের প্যান্ডেলের সাজসজ্জা সব ওরা করছে।হয়তো একটু বেশি সময় লাগছে। কারণ এক এক জনকে বিষয়টি বোঝাতে হচ্ছে তারপর ওদের কাছ থেকে সেই কাজটি আমরা পাচ্ছি। ভালো লাগছে, ওদের মুখে হাসি দেখে।’তুলি টানে ওদের হাতে ফুটে উঠছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ। মণ্ডপের কাপড়ে ফুটে উঠছে নানা মনীষীর ছবি।এই ভাবনায় রয়েছেন শিল্পী স্নেহাশিস দাস(Snehyashis Das)। তিনি জানান, ‘ দেবীর চোখ যেমন ওরা এঁকেছে, তেমনই রাখব।

আমি চাই ওরা যে সব পারে, এটা সকলেই বুঝুক।’ এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংবেদন’। ওই সংস্থার সম্পাদক সমিত সাহা বলছেন, আসলে ওরা সব পারে, ‘যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়। ওরাও করে দেখাতে পারে।এই পুজো কমিটিকে ধন্যবাদ ওদের জন্য এমন উদ্যোগ নিয়েছেন বলে।’এবারের পিকনিক গার্ডেনের(Picnic Garden) ৩৯ পল্লীর এই পুজো সমাজে আলাদা বার্তা বহন করবে বলে মনে করছেন সকলে।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের