দোরগোড়ায় পুজো, নিরাপত্তার স্বার্থে কলকাতার বড় পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে বৈঠকে বসছেন পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গা পুজোর বাকি মাত্র আর হাতে গোনা কয়েকদিন। কলকাতার রাস্তার দিকে তাকালেই সেই অনুভূতি আরও স্পষ্ট হয়ে ওঠে। দেশ-বিদেশের বহু মানুষ কলকাতায় আসেন বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবের টানে। আসন্ন দুর্গাপুজোয় শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উদ্যোগী হল কলকাতা পুলিশ। নিরাপত্তার সঙ্গেই নানা প্রশাসনিক ও আইনি নির্দেশিকা মেনে চলার ক্ষেত্রকে নিশ্চিত করতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আগামী ১০ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যা ৬টায় আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে বড় বৈঠকের আয়োজন করেছেন। লালবাজার থেকে কলকাতার সমস্ত থানার ওসিদের কাছে এই বৈঠক সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা পাঠানো হয়েছে বলে খবর শীর্ষ মহল সূত্রে। কলকাতা যে সমস্ত বড় পুজোগুলিতে জনজোয়ার দেখা দেয় সেই সমস্ত ক্লাবের কর্তাদের নিয়েই মূলত বৈঠকের আয়োজন বলে জানা গিয়েছে।

পুলিশ কমিশনারের ডাকা এই বৈঠকে উপস্থিত থাকবেন প্রায় ১৫০০ উদ্যোক্তা। লালবাজার সূত্রে খবর এই বৈঠকে বাছাই করা পুজো কমিটির কর্তাদের তলব করা হয়েছে। বৈঠকে শহরের ১০টি পুলিশ ডিভিশনের অন্তর্গত নির্বাচিত বড় পুজো কমিটিগুলি দুজনকরে প্রতিনিধি পাঠাবে। বৈঠকে পুজো কমিটির উদ্যোক্তাদের পাশাপাশি উপস্থিত থাকবেন কলকাতা পুরসভার আধিকারিকেরা, বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি, দমকল দফতর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, এবং বিভিন্ন প্রশাসনিক সংস্থার প্রতিনিধিরা। কলকাতার সব থানার ওসি, এসি ও ডিসিরাও। লালবাজারের পক্ষ থেকে পাঠানঅ নির্দেশিকায় জানানো হয়েছে পুলিশ কমিশনারের ডাকা বৈঠকে মূলত আলোচনা হবে ট্রাফিক ব্যবস্থাপনা, অনলাইনে পুজোর অনুমতি নেওয়ার প্রক্রিয়া, হাইকোর্টের নির্দেশিকা মানা, চাঁদা তোলার নিয়ম, প্যান্ডেল নির্মাণে বিধিনিষেধ, প্রতিমা বিসর্জনের সময়সূচিকে কেন্দ্র করে। অর্থাৎ পুজোর দিনগুলিতে সমস্ত মহলের সঙ্গে সমন্নয় রেখে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর লালবাজার।

জানা গিয়েছে, আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দুতে থাকবে উদ্যোক্তা পুজো পরিচালনার বিষয়। শেষ মুহূর্তে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়া হবে। শহরের বড় পুজো ঘিরে কলকাতার রাস্তাঘাটে যানজট তৈরি না হয় তা নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। শান্তিপূর্ণভাবে পুজো যাতে সুসম্পন্ন হয় সেই দিকে বিশেষ নজর দিতেই ব্রতী হয়েছে কলকাতা পুলিশ। এটা বলার অপেক্ষা রাখে না যে ১০ সেপ্টেম্বরের এই বৈঠককে পুলিশ কমিশনার ঠিক কি বলেন সেই দিকে নজর রয়েছে বড় পুজো উদ্যোক্তাদের।

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন