ভোট মিটতেই ছুটিতে পুলিশ কমিশনার, দায়িত্বে দময়ন্তী

কলকাতা পুরসভার ভোট মিটতেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার রাতারাতি বদলে গেলেন। না কোনও রদবদল হয়নি। বর্তমান পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরসভার ভোট মিটতেই কলকাতা পুলিশের পুলিশ কমিশনার রাতারাতি বদলে গেলেন। না কোনও রদবদল হয়নি, বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র ছুটিতে গিয়েছেন। তাই তাঁর জায়গায় দায়িত্ব সামলাবেন দময়ন্তী সেন। তবে তা মাত্র তিন দিনের জন্যই। যদিও আগেই নবান্ন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল আগামি ২২ থেকে ২৪ ডিসেম্বর চেন্নাইয়ে যাবেন বর্তমান পুলিশ কমিশনার সৌমেন মিত্র। এই কদিন তাঁর জায়গায় দায়িত্ব ভার সামলাবেন দময়ন্তী সেন।

দীর্ঘদিনের পোড় খাওয়া আইপিএস দময়ন্তী সেন এর আগে পার্ক স্ট্রিট কাণ্ড গণধর্ষণকাণ্ডে তদন্তের দায়িত্বে ছিলেন। কিন্তু আচমকাই তাঁকে কলকাতা পুলিশ থেকে বদলি করে অন্য দায়িত্বে পাঠানো হয়। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর দীর্ঘ সাত বছর পর তিনি ফের কলকাতা পুলিশে ফিরে আসেন। বর্তমানে তিনি স্পেশাল কমিশনার পদে রয়েছেন। এবার অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে সৌমেন মিত্রের দায়িত্ব সামলাবেন। আগামী ২৫ ডিসেম্বর চেন্নাই থেকে কলকাতায় ফিরে ফের দায়িত্বভার নিজের হাতে নেবেন সৌমেন মিত্র।

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তাল সমুদ্রে স্নান, মন্দারমণিতে তলিয়ে গেলেন ২ পর্যটক

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

কলেজের গভর্নিং বডিতে ‘প্রশাসক OUT,’ সাংসদ-বিধায়ক ‘IN’

হায়দরাবাদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ বাড়ি, নিহত ২, জখম বহু