পুলিশ কমিশনারকে শুভেন্দুর কু-কথা, প্রতিবাদে পথে নামলেন পুলিশ পরিবারের মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৯ অগাস্ট অভয়ার মা বাবার ডাকে যে নবান্ন অভিযান সংগঠিত হয়েছিল এবং মিছিল পার্কস্ট্রিট সংযোগস্থলে পুলিশ আটকে দেয়। ব্যারিকেড করে মিছিল আটকানোর পর সেখানেই তুমুল গন্ডগোলের সৃষ্টি হয় এবং সেখানেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অবস্থানে বসে পড়েন । প্রায় তিনটের সময় যখন কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেন সেই সময় কলকাতার পুলিশ কমিশনারকে(CP Kolkata) অশ্রাব্য ভাষায় সম্বোধন করেন বিরোধী দলের নেতা।তারই প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের পরিবার প্রতিবাদে সোচ্চার হয়। কলকাতা রাজপথে নামে এবং বিরোধী দলনেতার এই মন্তব্যে তারা ধিক্কার জানান। কলকাতা প্রেস ক্লাবে(Kolkata Press Club) একটি সাংবাদিক সম্মেলন করেন তারা ।মিছিল সহকারে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে তাদের এই প্রতিবাদী কর্মসূচি শেষ করে তাদের দাবি, অবিলম্বে তাদের পরিবারের সম্মানহানি হচ্ছে। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

পুলিশের সহধর্মিনীদের অভিযোগ প্রকাশ্যে এই গালমন্দর দরুন তাদের ছেলে মেয়েরা স্কুলে গেলে সেখানে নানা ধরনের পরিস্থিতি মুখোমুখি হতে হচ্ছে তাদের। অপরদিকে,লালবাজারে সম্প্রতি ঘটে যাওয়া নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন যুগ্ম কমিশনার সদর(J.T. C.P. H.Q) মিরাজ খালিদ এবং রূপেশ কুমার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান কলকাতা পুলিশ।মিরাজ খালিদ বলেন,আর আর অ্যাভেনিউতে না গিয়ে পার্ক স্ট্রিট এর দিকে হঠাৎ মিছিলে রুট পরিবর্তন করে যেতে গেলে শনিবার পুলিশ কিড স্ট্রিট(Kid Street) এবং পার্ক স্ট্রিট – এ (Park Street)বাঁধা দেয়। ৫ জন পুলিশ আহত হয়েছেন । ডিসি এসএসডি ‘র(DC SSD) গার্ড গুরুতর আহত হন। এরপর পুলিশের তরফে ভিডিও দেখানো হয় ।

অভয়ার মা আহত হয়েছেন সেটা দুঃখজনক । কিন্তু এখনো পর্যন্ত যত ভিডিও ফুজেট অ্যানালিসিস করা হয়েছে তাতে এখনো পর্যন্ত কোথাও পাওয়া যায়নি যে অভয়ার মাকে পুলিশ ফেলে মারধর করা হচ্ছে । সংবাদ মাধ্যম এবং সাধারন মানুষকে অনুরোধ তাদের কাছে যদি ভিডিও থাকে তারা পুলিশ এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। অভয়ার মা আহত হবার অভিযোগ নিউ মার্কেট থানা(New Market P.S.) নিয়েছে । অভয়ার মা কিভাবে আহত হলেন তা খতিয়ে দেখা হচ্ছে । এদিকে,রূপেশ কুমার জানান, নবান্ন অভিযানের(Nabanna Avijan) দরুন ৬ টা কেস করেছে পুলিশ । এখনো পর্যন্ত ৬ জনকে নোটিস করা হয়েছে । ওই মিছিলের কোন অনুমতি কলকাতা পুলিশ দেয়নি। মিছিলের কথা কলকাতা পুলিশ সমাজ মাধ্যম থেকে জানতে পেরেছিল। আদালতের নির্দেশ মেনে কলকাতা পুলিশ বিক্ষোভ দেখানোর বিকল্প স্থান ঠিক করে দিয়েছিল। কিন্তু হঠাৎ মিছিলের রুট পরিবর্তন করায় গোলমাল বাঁধে। আদালত শান্তিপূর্ণ বিক্ষোভ করার নির্দেশ দিলেও তা মানা হয়নি।

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির