পল্লবীকাণ্ডে রাতভর গরফা থানায় জিজ্ঞাসাবাদ সাগ্নিককে

সোমবার রাতভর সাগ্নিককে জেরা করা হয় গড়ফা থানায়। জেরার সময় আগাগোড়া হাজির ছিলেন কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলি অভিনেত্রী পল্লবী দে’র(Pallabi Dey) মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের তরফ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে গরফা থানায়(Garfa Police Station)। সেই অভিযোগে পল্লবী’র লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীকেই(Sagnik Chakrabarty) মূল অভিযুক্ত হিসাবে তুলে ধরা হয়েছে। ওই অভিযোগের জেরেই সোমবার রাতভর সাগ্নিককে জেরা করা হয় গড়ফা থানায়। জেরার সময় আগাগোড়া হাজির ছিলেন কলকাতা পুলিশের(Kolkata Police) এক ডেপুটি কমিশনার(DC)। বস্তুত, তাঁর সামনেই সাগ্নিককে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলে। একই সঙ্গে এখন পল্লবী আর সাগ্নিকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে মোটা টাকার লেনদেন হয়েছিল কিনা তা যাচাই করছে পুলিস। পাশাপাশি পুলিশি তদন্তে জানা গিয়েছে পল্লবী ও সাগ্নিক মিলে কিছু সম্পত্তি কিনেছিল। সেই সম্পর্কেও সাগ্নিকের কাছে বিশদ তথ্য জানতে চায় পুলিশ। এ ছাড়াও আরও একাধিক আর্থিক লেনদেন নিয়েও পুলিশের প্রশ্নের জবাব দিতে হয় সাগ্নিককে।

উল্লেখ্য সোমবারই, সাগ্নিকের বিরুদ্ধে পল্লবীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেছে পল্লবীর পরিবার। পল্লবীর বাবার দাবি, অন্য এক তরুণীর সঙ্গে সম্পর্কে থাকতে চেয়েই তাঁর মেয়েকে খুন করেছে সাগ্নিক। তাঁর আরও অভিযোগ, পল্লবীর উপার্জিত অর্থও হস্তগত করার চেষ্টা করছিল সাগ্নিক। তাই  খুনের পাশাপাশি সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগেও সাগ্নিকের বিরুদ্ধে করা হয়েছে। এই সব অভিযোগের প্রেক্ষিতেই সাগ্নিককে গভীর রাত পর্যন্ত জেরা করে পুলিশ। সোমবার রাতে সেই জিজ্ঞাসাবাদের সময়ে গড়ফা থানায় নিজে হাজির ছিলেন কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক অতুল ভি। মূলত, তাঁর তত্ত্বাবধানেই পুলিশের বিভিন্ন প্রশ্নের সামনে পড়তে হয় সাগ্নিককে। চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ তথ্যও। নতুন কোনও সম্পত্তি কেনা নিয়ে কি তাঁদের মধ্যে বিবাদের পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

তবে সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জিজ্ঞাসাবাদের সময়েই সাগ্নিক পুলিশকে জানিয়েছে যে, হাতে কাজ না থাকায় বেশ কয়েক দিন ধরেই হতাশায় ভুগছিলেন পল্লবী। এরই সঙ্গে মাথায় ঋণ শোধের চাপও ছিল। ছিল খুচরো বাজারে দেনাও। কয়েক দিন আগেই ক্রেডিট কার্ডে সোনার গয়নাও কিনেছিল পল্লবী। পেশা এবং আর্থিক সমস্যা, সব মিলিয়ে দুশ্চিন্তায় ভুগছিল পল্লবী। যদিও পল্লবীর ঘনিষ্ঠ মহলের দাবি, পেশাগত দিক দিয়ে তাঁর কোনও সমস্যাই ছিল না। হাতে পর পর কাজও আসছিল।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’