নবান্ন অভিযান আটকাতে প্রস্তুত পুলিশ, সচল মঙ্গলাহাটও

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া : একাধিক দাবি নিয়ে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সংগ্রামী যৌথমঞ্চ। এই অভিযানের অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ। এদিন সকাল থেকেই সচল রয়েছে মঙ্গলাহাট। নবান্ন অভিযান হলেই তার প্রভাব পড়ে মঙ্গলাহাটের ওপরে। প্রশাসনের পক্ষ থেকে হাট বন্ধ রাখার কথা বলা হয়। এরজেরে প্রভাব পড়ে বিকিকিনিতে। ব্যবসায়ীরা চরম সমস্যায় পড়েন।

সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো ডিএ না মেটানো, শূ্ণ্যপদে নিয়োগ, আরজি করে ধর্ষণ করে খুন ও কসবা ল কলেজে গণধর্ষণের প্রতিবাদে ২৮ জুলাই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথমঞ্চ। সেই অভিযানে অনুমতি দেয়নি হাওড়া সিটি পুলিশ। পাশাপাশি এই অভিযান না করার বিষয় নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মঙ্গলাহাচের এক ব্যবসায়ী। সেই মামলায় হাইকোর্ট জানিয়ে দিয়েছিল, কোনও জমায়েত করা যাবে না। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, অনুমতি ছাড়া অভিযান করা হলে যদি ব্যবসায়ীদের সমস্যা হয়, তাহলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে পুলিশ। সোমবার সকাল থেকে স্বাভাবিক রয়েছে মঙ্গলাহাট। তলছে বিকিকিনি। ব্যবসায়ীরাও নিজেদের পসার সাজিয়ে বসেছেন। সকাল থেকে বৃষ্টি হওয়ায় বিক্রিতে কিছুটা ভাঁটা দেখা গিয়েছে। কিন্তু তাও মঙ্গলাহাট চলছে।

অন্যদিকে, মিছিল যাতে কোনওভাবেই নবান্নের দিকে এগোতে না পারে সেইদিকে ব্যবস্থা নিয়েছেন হাওড়া সিটি পুলিশ। ফোরশোর রোড ও গ্রান্ড ফোরশোর রোডের তিন জায়গায় তৈরি হচ্ছে পুলিশের ব্যারিকেড। মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। বড় বড় ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। রাস্তায় রয়েছে র‍্যাফ। প্রস্তুতি রয়েছে হাওড়া স্টেশনের সামনেও।

‘নিট কাণ্ডে যাঁরা দায়ী, তাঁদের জবাব দিতেই হবে’, ‘আরশোলা’দের বিক্ষোভকে সমর্থন জিতের

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু