বর্ষ বরণের রাতে কড়া নিরাপত্তা পার্ক স্ট্রিট-সহ গোটা শহরে

গোটা কলকাতা জুড়ে এদিন  মোতায়েন থাকবে কলকাতা পুলিশের ৫৮টি পিসিআর ভ্যান, ১১টি ওয়াচ টাওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর শেষের রাতে (New Year Eve) হুল্লোড়ে মাতবে পার্ক স্ট্রিট-সহ (Park Street) গোটা শহর কলকাতা। আর এই ভিড়ের মাঝে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য সতর্ক কলকাতা পুলিশ। ৩১ ডিসেম্বর রাতে মহানগরে বর্ষ বরণের ভিড়ের জন্য আঁটোসাঁটো করা হল নিরাপত্তা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, শনিবার শহরজুড়ে ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হবে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ১ জানুয়ারি, রবিবার মহানগরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৩০০ পুলিশকর্মী। তার আগের দিন ৩১ ডিসেম্বর রাতের নিরাপত্তায় থাকবে পুলিশের বিসাল বাহিনীও। শনিবার বিকেল থেকে পার্ক স্ট্রিট এবং শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় মহিলা পুলিশের উইনার্স বাহিনী নামবে বলে জানানো হয়েছে। পুলিশের তরফে নিরাপত্তা আঁটোসাঁটো করার জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে গোটা কলকাতা জুড়ে এদিন  মোতায়েন থাকবে কলকাতা পুলিশের ৫৮টি পিসিআর ভ্যান, ১১টি ওয়াচ টাওয়ার। এ ছাড়াও কলকাতার ৯৭টি জায়গায় চালানো হচ্ছে নাকা তল্লাশি। থাকবে দুইটি স্পেশাল কুইক রেসপন্স টিম (কিউআরটি)। এছাড়াও, পার্ক স্ট্রিট থানার সামনে এবং মিডল টন রো-তে দুটি কুইক রেসপন্স টিম থাকবে। নজরদারির জন্য ড্রোন-ও ব্যবহার করা হতে পারে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ২০টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী টহলদারি চালাবে। পাশাপাশি পার্ক স্ট্রিট এলাকায় থাকবে ১৫টি পুলিস অ্যাসিস্ট্যান্স বুথ। বর্ষ বরণের রাতে কেউ অসুস্থ হয়ে পড়লে সহযোগিতার জন্য রাখা হবে ৭টি অ্যাম্বুল্যান্স। শনিবার রাতে পার্ক স্ট্রিট এলাকায় ৬টি সেক্টরের নেতৃত্বে থাকবেন ১১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। নরুন বছরের প্রথম দিনে ১ জানুয়ারি ওই এলাকায় ৪টি সেক্টরের নেতৃত্ব দেবেন ৭ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। ২০২২ এর শেষ দিন এবং ২০২৩ এর প্রথম দিনে পার্ক স্ট্রিটের নিরাপত্তার দায়িত্বে থাকবেন কলকাতা পুলিসের শীর্ষ কর্তারাও।

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ